বর্ষাকালে চুল উঠে উঠে টাক পড়ে যাচ্ছে? সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই নিয়ম

চুল পড়ার সমস্যা থেকে অ্যালোপেসিয়া, ত্বকের নানা সমস্যা, মাথার যন্ত্রণা এবং আরও নানা অসুখ দেখা যেতে পারে। আমাদের রান্নাঘরেই রয়েছে এই সমস্যার সমাধানের উপাদান।
বর্ষাকাল মানেই চিন্তার থাকে যে চুল পড়ছে প্রচুর পরিমাণে। যেকোনও ত্বকের ক্ষেত্রেই এই সমস্যা দেখা দিতে পারে। বর্ষাকালে চুল পড়ার সমস্যা খুব সাধারণ একটি সমস্যা। বহু মানুষই এই সমস্যায় ভোগেন।
বিশেষজ্ঞরা জানান যে, রান্নায় ব্যবহার করা তেলেই চুল পড়ার সমস্যা প্রতিরোধ করা যায়। তারা আরও জানাচ্ছেন যে, চুল পড়ার সমস্যা থেকে অ্যালোপেসিয়া, ত্বকের নানা সমস্যা, মাথার যন্ত্রণা এবং আরও নানা অসুখ দেখা যেতে পারে। আমাদের রান্নাঘরেই রয়েছে এই সমস্যার সমাধানের উপাদান।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রান্নায় আমরা হামেশাই সয়াবিন তেল অথবা সরিষের তেল ব্যবহার করে থাকি। রান্নায় সরিষার তেল ব্যবহার করার যেমন একটা স্বাস্থ্যকর দিক রয়েছে। তেমনই, সরিষার তেল শুধুই স্বাস্থ্যের উন্নতি করে না। বর্ষাকালে চুল পড়ার সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে।
কীভাবে সরিষার তেল প্রতিরোধ করে চুল পড়ার সমস্যা?
চুলে সরিষার তেল ব্যবহার করা বহু বছর আগে থেকে চলে আসছে। বাড়ির বয়স্ক ব্যক্তিরা নানা সময়ই চুলে নারকেল তেল ব্যবহারের পরামর্শ দেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চুলে নারকেল তেল ব্যবহার করার ফলে চুলের বৃদ্ধি হয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড।
এছাড়াও এতে থাকা ভিটামিন ই চুলের গোড়ায় গিয়ে পুষ্টি জোগায়। প্রচুর পরিমাণে থাকা আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ভিটামিন এ, ডি, ই , কে, জিঙ্ক সম্পন্ন সরিষার তেল চুল পড়ে যাওয়ার সমস্যা প্রতিরোধ করে। নিয়মিত স্কাল্পে সরিষার তেল ম্যাসেজ করলে উপকার পাওয়া যায়।
বর্ষাকালে যখন প্রচুর পরিমাণে চুল পড়ার সমস্যা দেখা যায়, তখন বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, রাতে হালকা গরম সরিষার তেল স্কাল্পে ব্যবহার করা দরকার। সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত এই তেল ব্যবহার করলেই ফল মিলবে।