প্রতিদিন একটি শসা খেয়েই দেখুন ,উপকার জানলে চমকে উঠবেন

শসা অতি পরিচিত একটি সবজি হিসাবে সবার কাছে পরিচিত হলেও এটি মুলত একটি ফল । শসা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, তাই শসাকে সবার মাঝে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই । কিন্ত এর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অনেকেরই জানা নেই । এটি আমাদের শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভাল একটি খাবার। একে সুপার ফুড ও বলা হয়ে থাকে। তাই জেনে নিন রোজ একটি করে শসা খেলে যে সব বিস্ময়কর উপকার হবে তার সম্পর্কে ।
ওজন কমেঃ- শসা ওজন কমাতে সাহায্য করে। শসায় উচ্চ মাত্রায় জল ও নিম্ন মাত্রায় ক্যালরি যুক্ত উপাদান রয়েছে । ফলে যারা দেহের ওজন কমাতে চান তাদের জন্য শসা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
কোলেস্টেরল নিয়ন্ত্রণঃ- শসায় রয়েছে স্টেরল নামক এক ধরনের উপাধান যা কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণঃ- শসার মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার থাকার কারনে শসা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে।
চুল ও নখ সতেজ রাখেঃ- শসার মধ্যে যে খনিজ সিলিকা থাকে তা আমাদের চুল ও নখকে সতেজ ও শক্তিশালী করে তোলে।
চোখের জ্যোতি বাড়েঃ- শসা খাদ্য দ্রব্যের পাশাপাশি রূপচর্চার উপকরন হিসাবেও কাজে লাগে। অনেকে শসা গোল করে কেটে চোখের পাতায় বসিয়ে রাখে। এতে চোখের পাতায় জমে থাকা ময়লা যেমন পরিস্কার হয় তেমনি চোখের জ্যোতি বাড়াতেও সাহায্য করে।
ক্যান্সার প্রতিরোধঃ- বিশেষজ্ঞদের মতে প্রতিদিন একটি করে শসা খেলে ক্যান্সার এর ঝুকি কমে। তাই আমরা প্রতিদিন শসা খাওয়ার অভ্যাস গড়ে তুলব।
হজম এ সমস্যাঃ- শসা নিয়মিত ভাবে খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় । এছাড়াও দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর হয়।
ত্বকের পরিচর্যায়ঃ- শসায় উচ্চমাত্রায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন আছে যা ত্বকের পরিচর্যায় বিশেষ ভুমিকা পালন করে। এজন্য ত্বকের পরিচর্যায় স্নানের সময় শসা ব্যবহার করা হয়।
ভিটামিনঃ- শসার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ। যা আমাদের শরীরে ভিটামিন এর ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এছাড়াও ভিটামিন এ, বি, সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায়।
বাত থেকে মুক্তিঃ- শসায় প্রচুর পরিমানে সিলিকা আছে। গাজরের রসের সঙ্গে শসার রস মিশিয়ে খেলে দেহের ইউরিক অ্যাসিড থেকে উদ্ভুত ব্যথার সমস্যা দূর হয়।