প্রতিদিনই মুরগির মাংস বা চিকেন খাওয়া কী স্বাস্থ্যের পক্ষে ভালো? অজানা তথ্যটি জানুন

কেউ কেউ রোজ মুরগির মাংস খান। কিন্তু প্রতিদিনই মুরগির মাংস বা চিকেন খাওয়া কী স্বাস্থ্যের পক্ষে ভালো? জেনে নেয়া যাক।

ওজন বাড়ে
চিকেন কীভাবে খাওয়া হচ্ছে সেটা দেখা জরুরি। চিকেনের পাতলা ঝোল, সেদ্ধ চিকেন, গ্রিলড চিকেন খেলে কোনো ক্ষতি নেই। কিন্তু চিকেন বিরিয়ানি, চিলি চিকেন, চিকেন চাপ বা চিকেন নাগেটসের মতো খাবার রোজ খাওয়া ভালো নয়। এসবে যে পরিমাণে তেল-মশলা যুক্ত থাকে, তাতে বেশি খেলে বাচ্চাদের ওজন বেড়ে যেতে পারে সহজেই। বয়সের তুলনার খুব বেশি ওজন হয়ে গেলে বাচ্চাদের পরবর্তীকালে ওবেসিটির মতো রোগের আশঙ্কা বাড়ে।

কোলেস্টেরল
রেড মিটের মতো চিকেনে কোলেস্টেরল বেড়ে যাওয়ার আশঙ্কা খুব একটা থাকে না। কিন্তু চিজ আর চিকেনের কোনো মুখরোচক খাবার, চিকেন পিৎজ্জা, চিকেন বার্গার বা ডিপ ফ্রায়েড চিকেন খেলে প্রাপ্তবয়স্কদের কোলেস্টেরল বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ছোটরাও যদি এমন খাবার দীর্ঘ দিন ধরে নিয়মিত খায়, তা হলে কম বয়সেই কোলেস্টেরল ধরা পড়তে পারে। তাই শুরু থেকেই সাবধান হওয়া প্রয়োজন।

শরীর গরম করে
কিছু কিছু খাবার শরীর গরম করে তোলে। বিশেষ করে ভ্যাপসা গরমেও যদি বাচ্চা ঘন ঘন নাক টানে, তা হলে কয়েক দিন চিকেন খাওয়া বন্ধ করে দেখতে হবে। অনেক সময় প্রত্যেক দিন চিকেন খেলে শরীর গরম হয়ে এমন হতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy