পেটের ভেতরে শিশুর লাথি আসলে আলিঙ্গন! মাতৃত্বের এই অভূতপূর্ব অনুভূতির পিছনে লুকিয়ে আছে ৬টি অবাক করা বৈজ্ঞানিক তথ্য!

যদি সেই মাকে জিজ্ঞাসা করা হয়, যাঁকে তাঁর বাচ্চা গর্ভাবস্থায় পেটের ভেতরে লাথি মারে? সেই মায়ের উত্তর হবে, “আমার বাচ্চা পেটে থাকাকালীন আমাকে লাথি মারতো না, সে শুধু চেষ্টা করতো পেটের মধ্যে একটু জায়গা করে নিয়ে যদি আমাকে আলিঙ্গন করতে পারে।” সত্যি, এটি এক অভূতপূর্ব অনুভূতি।

পেটে থাকাকালীন আপনার শিশুর প্রথম লাথিটি অনুভব করা মাত্রই আপনি মাতৃত্ব নামক জীবনের সেরা সন্ধিক্ষণে পৌঁছে যান। এই ৯ মাসের সময়টির অনুভূতি ও অভিজ্ঞতা কোনো শব্দেই বর্ণনা করা যায় না, এবং এই সময়ে শিশুটির প্রত্যেকটি কার্যকলাপ আপনাকে কৌতূহলী করে তোলে—বাচ্চাটি কী করতে চাইছে!

শিশু কীভাবে লাথি মারছে, কতবার লাথি মারছে, বা লাথি মারছেনা বাই কেন—প্রত্যেকটি ছোট ছোট ব্যাপার মায়ের মনে বড়ভাবে দাগ কেটে যায়। কারণ মায়ের সম্পূর্ণ অধিকার আছে তার গর্ভজাত সন্তানের প্রতিটি কার্যকলাপ জানার। আমরা আজ গর্ভাবস্থায় শিশুর লাথি মারার বিষয়ে কিছু অবাক করা তথ্য তুলে ধরছি।

১. শিশুর লাথি সুস্বাস্থ্য ও বৃদ্ধির লক্ষণ মায়ের পেটে শিশুর লাথি মারার অর্থ হলো শিশুটি সঠিক আছে এবং তার বৃদ্ধিও স্বাভাবিকভাবে হচ্ছে। এছাড়াও, এর দ্বারা শিশুটির শারীরিক ব্যস্ততার লক্ষণও ফুটে ওঠে। এটি তার সুস্বাস্থ্যের সবচেয়ে বড় প্রমাণ।

২. শিশু ভৌগোলিক পরিবর্তনের প্রতিক্রিয়া দেয় শিশুরা প্রতিক্রিয়া দেয় সঙ্গে সঙ্গে, যখন তারা মাতৃগর্ভের বাইরে থেকেও কোনো আওয়াজ বা শব্দ পায়। এটি প্রমাণ করে যে শিশুটি আপনার চারপাশের পরিবেশের সঙ্গে যুক্ত হচ্ছে এবং ভৌগোলিকগত পরিবর্তনের (যেমন আলো, শব্দ) প্রতি প্রতিক্রিয়া দিতে শুরু করেছে।

৩. বাম দিকে ফিরে শুলে লাথি বাড়ে যখন আপনি বাম কাৎ হয়ে শুয়ে থাকেন, সেই সময় শিশুরা অধিক পরিমাণে লাথি মারে। এর কারণ হলো—এই সময়ে শিশুর শরীরে রক্তসঞ্চালন অধিক পরিমাণে হয়, যার ফলে বাচ্চাটির শরীরের নড়াচড়াও অধিক পরিমাণে বৃদ্ধি পায়।

৪. ভারী খাবার গ্রহণের পর লাথির প্রবণতা বাড়ে সন্তানসম্ভবা মায়েরা লাঞ্চ বা ডিনারের পরে অধিক মাত্রায় শিশুর লাথি মারার প্রবণতা অনুভব করেন। কারণ মা যখন ভারী খাবার গ্রহণ করেন, তখন শিশুর শরীরেও শক্তির জোগান বাড়ে।

৫. লাথি মারা শুরু হয় ৯ সপ্তাহের পর থেকে সাধারণত জানা যায় যে, শিশুরা গর্ভাবস্থায় লাথি মারা শুরু করে যখন তার ৯ সপ্তাহ সম্পূর্ণ হয়। তবে যেসকল মায়েরা তাদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন, তাদের ক্ষেত্রে এই নড়াচড়া সাধারণত ১৩ সপ্তাহ পর থেকে স্পষ্টভাবে অনুভব হওয়া শুরু হয়।

৬. কম লাথি অপুষ্টি বা অলসতার কারণ হতে পারে শিশুর স্বল্প নড়াচড়া তার স্বাস্থ্য সম্পর্কে চিন্তার বার্তা বহন করে। আপনার সন্তানের যদি স্বাভাবিকের থেকে কম নড়াচড়া লক্ষ্য করা যায়, সেই ক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে শিশুটির অক্সিজেনের জোগানের অভাব হচ্ছে, যা তার অপুষ্টি বা অলসতার কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।