পুষ্টিগুণে ভরপুর আখের রস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, খেয়েই দেখুন!

শরবত হিসেবে আখের রস সবারই পছন্দের। গরম পড়লে এর চাহিদা বেড়ে যায় বহুগুণ। এটি শুধু পিপাসাই মেটায় না, এর রয়েছে ব্যাপক ঔষধি গুণ।
আখের রসের উপকারিতার বিষয়ে ভারতীয় এক বিশেষজ্ঞ বলেন, ডিহাইড্রেশনের সমস্যা এড়াতে আখের রস অত্যন্ত গুরুত্বপূর্ণ পানীয়। এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এবং খনিজ যেমন জিংক, ফসফরাস, পটাসিয়াম এবং ক্যালসিয়াম রয়েছে।

তিনি বলেন, পুষ্টিগুণে ভরপুর এই আখের রস স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কেউ যদি শরীরকে হাইড্রেটেড রাখতে চান তাহলে আখের রস পান করলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়। এটি খুব অল্প সময়ের মধ্যে ক্লান্তি দূর করে এবং মেজাজ ভালো রাখে।

আখের রস ফ্লবোনয়েড নামক একটি বিশেষ উপাদানের মাত্রা বাড়াতে সাহায্য করে। এই উপাদানটি ক্যানসার থেকে দূরে রাখবে শরীরকে। আখ চিবিয়ে খেলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকে। এছাড়া এতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করে। আখের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। ইউরিনারি ট্র্যাকের সংক্রমণ রুখতে সহায়তা করে আখের রস।

গরমে শরীরে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। জলের অভাবে শরীরের অনেক ক্ষতি হয়। শরীরে জলশূন্যতা দূর করতে আখের রস খুবই ভালো। আখের রস দামেও সস্তা এবং সহজলভ্য। শরীরের জন্য উপকারী উপাদানে ভরপুর আখের রস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে।

বিশেষজ্ঞ আরও বলেন, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের আখের রস খুব একটা বেশি খাওয়া ভালো না। কারণ অধিকাংশ সময় আখের রসে অতিরিক্ত পরিমাণে মিষ্টির ভাগ থাকে। এর ফলে ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জন্ডিস রোগীদের ক্ষেত্রে আখের রস এক ঔষধি গুণসম্পন্ন উপাদান।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy