পরীক্ষার ভয় কাটাতে শিক্ষকদের এই ৯টি কার্যকর টিপস জেনেনিন

শিক্ষাজীবনে পরীক্ষার ভয় প্রায় সব শিক্ষার্থীর মধ্যেই কমবেশি কাজ করে। পরীক্ষার নাম শুনলেই অনেকের ঘুম হারাম হয়ে যায়, কেউ কেউ তো পড়াশোনা থেকে পুরোপুরি দূরে সরে যাওয়ার কথাও ভাবে! তবে পরীক্ষাকে ভয় না পেয়ে সঠিক পদ্ধতিতে প্রস্তুতি নিলে ভালো ফলাফল নিশ্চিত করা সম্ভব। বিশেষজ্ঞ শিক্ষকদের মতে, কিছু সহজ কৌশল অনুসরণ করলে পরীক্ষার ভয় দূর করা সম্ভব এবং আত্মবিশ্বাস বাড়ানো যায়।

পরীক্ষার প্রস্তুতির ৯টি কার্যকর উপায়
১. রঙিন মার্কার দিয়ে গুরুত্বপূর্ণ অংশ চিহ্নিত করুন
পড়ার সময় গুরুত্বপূর্ণ তথ্য বা নোট রঙিন মার্কার দিয়ে হাইলাইট করুন। বিভিন্ন বিষয়কে আলাদা করার জন্য বিভিন্ন রঙ ব্যবহার করতে পারেন। যেমন- কুইজের জন্য গোলাপি, মূল তথ্যের জন্য সবুজ, ব্যাখ্যার জন্য নীল ইত্যাদি। এটি মনে রাখার ক্ষমতা বাড়ায়।

২. পরিকল্পিতভাবে সময় ব্যবস্থাপনা করুন
পরীক্ষার আগে রাত জেগে পড়া মোটেও কার্যকর পদ্ধতি নয়। বরং প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করুন। এতে শেখা সহজ হবে এবং পরীক্ষার সময় চাপ কমবে।

৩. শিক্ষকদের পরামর্শ নিন
শিক্ষকরা শুধু পাঠ্য বিষয়েই দক্ষ নন, তারা শিক্ষার্থীদের বিভিন্ন মানসিক চাপ ও পরীক্ষার প্রস্তুতির কৌশল সম্পর্কেও ভালো ধারণা রাখেন। তাই প্রস্তুতির সময় শিক্ষকদের সাহায্য নিন।

৪. বইয়ের কি-পয়েন্ট হাইলাইট করুন
অনেক পরীক্ষায় বই দেখে উত্তর দেওয়ার সুযোগ থাকে। এমন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করে পড়লে সময় বাঁচবে। এছাড়া সাধারণ পরীক্ষার জন্যও এই পদ্ধতি কার্যকর।

৫. ডিজিটাল টুলস ব্যবহার করুন
পড়াশোনাকে সহজ করতে কম্পিউটারে স্লাইড শো বা নোট তৈরি করুন। এতে বিষয়গুলো সহজে মনে থাকবে এবং পড়ার আগ্রহও বাড়বে।

৬. নিজের পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করুন
পরীক্ষার প্রস্তুতির জন্য সময়সূচি তৈরি করুন এবং তা মেনে চলুন। কোন বিষয় কবে পড়বেন, কোন অংশে বেশি গুরুত্ব দিতে হবে তা পরিকল্পনা করে নিন।

৭. নিজের পরীক্ষা নিজেই নিন
পরীক্ষার আগে নিজেই নিজের পরীক্ষা দিন বা বন্ধুদের সঙ্গে মক টেস্ট নিন। এটি আত্মবিশ্বাস বাড়াবে এবং পরীক্ষার চাপ কমাবে।

৮. একই বিষয় একাধিকবার পড়ুন
একবার পড়েই পুরোপুরি মুখস্থ করা কঠিন। তাই একই বিষয় কয়েকবার দেখে নিন। বিশেষ অংশগুলো বারবার পড়লে তা মনে গেঁথে যাবে।

পরীক্ষার ভয় জয় করতে হলে শুধু পড়াশোনা করাই যথেষ্ট নয়, বরং সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রস্তুতি নেওয়াই সবচেয়ে কার্যকর। নিয়মিত অধ্যয়ন এবং আত্মবিশ্বাস বজায় রাখলেই ভালো ফলাফল সম্ভব।