দুই মিনিটের ম্যাসাজেই কমবে পেটের মেদ, বিশ্বাস নাহলে ট্রাই করে দেখুন

শরীরের অন্যান্য অংশের তুলনায় পেটে দ্রুত মেদ জমতে শুরু করে। কর্মব্যস্ত জীবনে দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে এই সমস্যা আরও প্রকট হয়। বিশেষ করে, যারা দৈনিক ৮ থেকে ১০ ঘণ্টা অফিসের চেয়ারে বসে থাকেন, তাদের জন্য পেটের চর্বি বৃদ্ধি একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে চিন্তার কিছু নেই! মাত্র দুই মিনিটের একটি বিশেষ ম্যাসাজ পদ্ধতিতেই কমিয়ে ফেলা সম্ভব অতিরিক্ত পেটের মেদ।

চীনের প্রাচীন চিকিৎসাশাস্ত্রে এই পদ্ধতির উল্লেখ রয়েছে। জনপ্রিয় লাইফস্টাইল সাইট মেকআপ অ্যান্ড বিউটি-এর এক প্রতিবেদনে বিশেষ এই পদ্ধতির কথা বলা হয়েছে। গবেষকদের মতে, নিয়মিত মাত্র দুই মিনিটের এই ম্যাসাজ করলেই সহজেই কমে যেতে পারে পেটের অতিরিক্ত চর্বি।

কীভাবে করবেন এই ম্যাসাজ?

১. প্রথমে মেঝেতে একটি মাদুর বিছিয়ে চিৎ হয়ে শুয়ে পড়ুন।
2. দুটি হাতের তালু পরস্পরের সঙ্গে ঘঁষতে থাকুন যতক্ষণ না হাত গরম হয়ে ওঠে।
3. পেটের ওপর থেকে কাপড় সরিয়ে ফেলুন।
4. একটি হাতের তালু নাভির ওপরে রাখুন এবং নিশ্চিত করুন যে আঙুলগুলো সোজা রয়েছে।
5. অন্য হাত দিয়ে নাভির চারপাশে ধীরে ধীরে বৃত্তাকারে ম্যাসাজ করুন।
6. পুরো প্রক্রিয়া মাত্র দুই মিনিট ধরে করুন।

বিশেষজ্ঞদের মতে, এই ম্যাসাজ পদ্ধতি শরীরের বিপাক হার বাড়াতে সাহায্য করে এবং হজম শক্তি উন্নত করে, যার ফলে মেদ দ্রুত কমতে থাকে।

কেন কার্যকর এই পদ্ধতি?

এটি শরীরের অভ্যন্তরীণ উত্তাপ বৃদ্ধি করে, যা চর্বি পোড়ানোর কাজে সাহায্য করে।

হজম প্রক্রিয়া উন্নত করে এবং গ্যাস ও বদহজম কমায়।

রক্ত সঞ্চালন বাড়িয়ে শরীরকে চাঙ্গা রাখে।

শরীরের টক্সিন বের করতে সাহায্য করে।

যারা জিমে গিয়ে বা কঠোর ডায়েট মেনে চলতে চান না, তাদের জন্য মাত্র দুই মিনিটের এই ম্যাসাজ হতে পারে কার্যকর সমাধান। নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে কয়েক সপ্তাহের মধ্যেই পেটের অতিরিক্ত চর্বি কমতে শুরু করবে। তাই আর দেরি না করে আজ থেকেই শুরু করুন এবং মেদহীন আকর্ষণীয় পেটের অধিকারী হয়ে উঠুন!