ত্বক ভাল রাখতে, ডাবের জল দিয়েই সেরে ফেলুন রূপচর্চা, কিভাবে ব্যবহার করবেন দেখুন

গরমে আরাম দিতে এক গ্লাস ডাবের জল তৃষ্ণা মেটানোর পাশাপাশি ডাবের জল আমাদের বিভিন্ন জটিল রোগ থেকে দূরে রাখতে সহায়তা করে। শুধু তাই নয়, ডাবের জল ত্বক ও চুলের জেল্লা বাড়িয়ে দেয় বহুগুণে।
এছাড়াও মুখের দাগছোপ দূর করতে ডাবের জল আদিকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। চলুন এবার জেনে নেয়া যাক ডাবের জল আর কী কী কাজে লাগে-

>> মুখে খুব বেশি ব্রণ হলে তা দূর করতে কাজে দেবে ডাবের জল। ত্বক শুষ্ক হোক বা তৈলাক্ত, ব্রণের সমস্যা মেটাতে ডাবের জল দিয়ে দিনে কয়েকবার মুখ ধুয়ে ফেলুন।

>> ত্বক রোদে পুড়ে গেলে ডাবের জল দিয়ে ফেস প্যাক তৈরি করে মুখে নিলে পোড়াভাব দূর হবে। বেসনের সঙ্গে ডাবের জল ও সামান্য মধু মিশিয়ে এই প্যাক তৈরি করতে পারেন।

>> চুল পড়ার সমস্যায় প্রায় সবাই ভোগে। দূষণ, ঋতুপরিবর্তন নানা কারণেই চুল পড়ার মাত্রা বাড়তে পারে। চুল পড়া কমাতে শ্যাম্পু করার পর ডাবের জল দিয়ে চুল ধুয়ে নিন। চুলের ঔজ্জ্বল্য বাড়বে। ডাবের জল হালকা গরম করে তা দিয়ে মাথায় মালিশ করলেও উপকার মিলবে

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy