তেজপাতা শুধু মশলা নয়, স্বাস্থ্যের জন্যেও এক মহৌষধ

তেজপাতা বা ‘বে লিফ’ আমাদের রান্নাঘরে একটি পরিচিত নাম। এটি খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়াতে ব্যবহৃত হয়। কিন্তু অনেকেই জানেন না যে এই সুগন্ধযুক্ত পাতাটি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। তেজপাতা শুধু মশলা নয়, এটি প্রাচীনকাল থেকেই ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। গ্রিকরা তাদের বিজয়ী বীরদের তেজপাতার মালা পরিয়ে সম্মান জানাত। এই পাতা কেন এত উপকারী, তা জেনে নিন।
তেজপাতার স্বাস্থ্য উপকারিতা:
১. ডায়াবেটিস নিয়ন্ত্রণ:
একটি গবেষণায় দেখা গেছে, যারা দিনে দু’বার তেজপাতার গুঁড়ো দিয়ে তৈরি পানীয় পান করেন, তাদের রক্তে শর্করার পরিমাণ কমে যায়। এতে থাকা উপাদানগুলি ইনসুলিনের কার্যকারিতাকে বাড়িয়ে দেয় এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে।
২. হৃদযন্ত্রের স্বাস্থ্য:
তেজপাতায় রুটিন এবং ক্যাফেইক অ্যাসিডের মতো যৌগ রয়েছে, যা হৃদযন্ত্রের দেয়াল মজবুত করতে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। উচ্চ কোলেস্টেরল কমিয়ে এটি হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি থেকে রক্ষা করতে পারে।
৩. হজমে সহায়ক:
কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপার মতো সমস্যায় তেজপাতা খুবই উপকারী। আয়ুর্বেদ মতে, এটি প্রস্রাবের মাত্রা ঠিক রেখে শরীর থেকে টক্সিন বের করে দেয়, যা হজম প্রক্রিয়াকে সহজ করে।
৪. ব্যথা থেকে মুক্তি:
তেজপাতার প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এটি বাতের ব্যথা থেকে শুরু করে যেকোনো ধরনের ব্যথা সারাতে কার্যকর। ব্যথাস্থানে তেজপাতার পেস্ট লাগিয়ে ২০ মিনিট রাখলে আরাম পাওয়া যায়। এছাড়াও, মাথাব্যথা সারাতে তেজপাতার তেল একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি।
৫. সর্দি-কাশি কমায়:
তেজপাতা শ্বাসযন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে। সর্দি-কাশির সময় তেজপাতা ফুটিয়ে সেই জল দিয়ে বুকে সেঁক দিলে উপকার পাওয়া যায় এবং ব্যাকটেরিয়া থেকে মুক্তি মেলে।
৬. কিডনি সুস্থ রাখে:
একটি গবেষণায় দেখা গেছে, তেজপাতা ইউরিয়াস মাত্রা কমাতে সাহায্য করে। শরীরে ইউরিয়াসের মাত্রা বেড়ে গেলে কিডনিতে পাথর এবং অন্যান্য গ্যাস্ট্রিক সমস্যা দেখা দেয়।
৭. চুল বৃদ্ধি ও খুশকি দূর করে:
চুলের খুশকি এবং ক্ষতির জন্য তেজপাতা একটি দারুণ সমাধান। কিছু তেজপাতা জলে ফুটিয়ে সেই জল দিয়ে মাথার ত্বক ম্যাসাজ করলে খুশকি দূর হয় এবং চুল সুন্দর ও স্বাস্থ্যবান হয়।
সাবধানতা:
যদিও তেজপাতা সাধারণত নিরাপদ, তবুও কিছু ক্ষেত্রে এটি এড়িয়ে চলা উচিত। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের তেজপাতা না খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি জরায়ুতে সংকোচনের কারণ হতে পারে। এছাড়া, কোনো অপারেশনের দুই সপ্তাহ আগে তেজপাতা খাওয়া বন্ধ করা উচিত।