গর্ভের শিশুর মারাত্মক ক্ষতি করে ইলেকট্রিক সিগারেট, মেয়েদের সাবধান করছেন বিশেষজ্ঞরা

গর্ভবতী মা সাধারণ সিগারেট খেলে সন্তানের যে ক্ষতি হয়,ইলেকট্রিক সিগারেটেও ঠিক একই ক্ষতি হয় বলে জানিয়েছেন ব্রিটেনের ডারহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

প্রচলিত ধূমপানের তুলনায় ই-সিগারেট বা ভ্যাপিং কম ক্ষতিকর বলে অনেকেই দাবি করে থাকেন। কিন্তু সেটি কতটুকু কম, তা নিয়ে বিতর্ক বহু পুরোনো।

চলতি বছরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, কিশোরদের মস্তিষ্কের জন্য ই-সিগারেট খুব ক্ষতিকর।

এখন ডারহামের গবেষকেরা বলছেন, ধূমপায়ী মায়ের শিশুরা অন্যদের চেয়ে বেশি ‍খিটখিটে হয়।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের অন্য দুটি গবেষণার উদ্ধৃতি দিয়ে পপুলার সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে, ই-সিগারেটের কারণে হৃদরোগও হয়।

গবেষণা দলের প্রধান ফ্লোরিয়ান বলছেন, ‘তামাক থেকে মুক্তি পেতে যারা ই-সিগারেট ব্যবহার করেন, তাদের জন্য ভালো কোনো খবর নেই। আমাদের গবেষণা বলছে এটি ব্যবহার করলে হার্টের দীর্ঘ মেয়াদি ক্ষতি হয়।’

বাংলাদেশে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী ৩৫ শতাংশের বেশি মানুষ কোনো না কোনো ধরনের তামাক সেবন করে। তবে ই-সিগারেটের প্রভাব নিয়ে বলার মতো কোনো পরিসংখ্যান নেই।

সেটি না থাকলেও সরকার এই ধরনের সিগারেট নিষিদ্ধ করার কথা ভাবছে।

স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সম্প্রতি ভারত ই-সিগারেট নিষিদ্ধ করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy