চড়া রোদে বাড়ি ফিরেই গলা ভেজান ঠান্ডা জলে। মুখেও ঠান্ডা জলের ঝাপটা দেন। এতে সাময়িক স্বস্তি মিললেও ত্বকের হাল ফেরানো যায় না। প্রথমত, চামড়ায় ট্যান পড়ে। তার উপর ত্বকে তেলতেলে ভাব, লালচে দাগ ইত্যাদি দেখা যায়। তার সঙ্গে বাড়তে থাকে ব্রণ, ফুসকুড়ির সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে ঠান্ডা জল যথেষ্ট নয়। মুখে ঘষে নিন বরফ। বরফ ত্বকের উপর ম্যাজিকের মতো কাজ করে। সারাবছর মুখে বরফ ঘষলে ত্বকের আর কোনও সমস্যাই আপনার থাকবে না। কিন্তু সারাবছর এই নিয়ম মেনে চলা একটু কঠিন। তবে, গরমে মুখে বরফ ঘষতে নেই কোনও সমস্যা।
গরমে ঘামের কারণে ত্বকের উপর চুলকানি, ঘামাচি, ব্রণ, ফুসকুড়ির সমস্যা দেখা দেয়। এই সব সমস্যা থেকে নিমেষে পরিত্রাণ পেতে বরফ ব্যবহার করুন। বরফ শুধু জলের নয়। এর মধ্যে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এটি ব্রণর ব্যথা, ফোলাভাব দূর করতে সাহায্য করে। মূলত বরফ ত্বককে শীতল রাখে এবং ত্বকের সমস্যা প্রশমিত করতে সাহায্য করে। বরফ ওপেন পোরস বা রোমকূপের আকার হ্রাস করে। এতে সিবাম উৎপাদনও নিয়ন্ত্রণে চলে আসে। এতে ব্রণও ধীরে ধীরে কমে যায়।