খেতে বসে বারবার বা খাবার খাওয়ার পরপরই জল খাওয়া কি ঠিক? আপনার মতামত জানান

খেতে বসে অনেকেরই বারবার জল খাওয়ার অভ্যাস আছে। অনেকে আবার খাওয়ার পরপরই জল খান। বিশেষজ্ঞরা বলছেন,এসব অভ্যাসে শরীরে নানাবিধ সমস্যা দেখা দেয়। যেমন-
১. খেতে খেতে জল খেলে শরীরে হজমকারী হরমোন ঠিক মতো কাজ করে না। এছাড়াও বিপাক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড নষ্ট হয়ে যায়।
২. খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। সেখান থেকে হৃৎপিণ্ডের ব্লকেজের সম্ভাবনা থেকে যায়।
৩. খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। সেখান থেকে হার্ট ব্লকেজের সম্ভাবনা থেকে যায়।
৪. খাওয়ার মাঝে জল খেলে গ্যাস-অম্বলের পাশাপাশি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার মত সমস্যাও হয়।
৫. খাবার খেয়ে জল খেলে হজমের জন্য প্রয়োজনীয় এনজাইমগুলি দ্রবীভূত হয়ে যায়। তাতে খাবার ভালো করে হজম হয় না।
৬. যেসব ফলে জলের পরিমাণ বেশি, সেসব ফল খাওয়ার পরপরই জল খাওয়া উচিত নয়। যেমন- তরমুজ, খরমুজ, শশা, কমলালেবু, আনারস, বাতাবি লেবু বা স্ট্রবেরির মতো ফল খেয়ে কখনোই জল পান করা উচিত নয় বলছেন বিশেষজ্ঞরা। এর কারণ হল জল যুক্ত এসব ফল তেষ্টা মেটায়। শরীরের জলের ঘাটতিও মেটে। ফলে সেই সময় শরীরে জলের প্রয়োজন বেশি থাকে না। তবুও ফল খাওয়ার পরেও তৃষ্ণার্ত বোধ করলে কমপক্ষে ৩০ মিনিট পর জল খেতে পারেন।
৭. চিকিৎসক এবং ডায়েটিশিয়ানরা অবশ্য ফল এবং খাবার খাওয়ার পর অন্তত আধ ঘণ্টা পা জল পানের পরামর্শ দেন।