মহিলাদের মন মারিয়ানা খাদের মতোই গভীর এবং অন্ধকার। তাই তাদের মনের রহস্য বোঝা কঠিন। তবে সময়ের সাথে সাথে মনের কারবারিরা কিছুটা হলেও এই রহস্যের কিনারা করতে পেরেছেন। আর সেই কিনারা থেকেই আজ আমরা জানি যে মহিলারা সবসময় নিজের থেকে ম্যাচিওর বা অভিজ্ঞ পুরুষের প্রেমে পড়েন।
কিন্তু কেন?
এই প্রশ্নের উত্তরে পাঁচটি কারণ খুঁজে পাওয়া যায়:
১. নির্ভরতা
অভিজ্ঞ পুরুষরা জীবনের নানাবিধ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরই সাফল্যের শিখরে পৌঁছান। তাই তাদের সাথে মেশার পর মহিলারা মানসিক নির্ভরতা পান। তাদের নিজের জীবনের নানা সমস্যা উতরে যাওয়ার জন্য এই মানুষটির অভিজ্ঞতাকে কাজে লাগানোর চেষ্টা করেন। আর একবার এই কাজে সাফল্য পেলেই মহিলাটির বুকে পুরুষটির নাম খদিত হয়ে যায়। তারপর শুরু হয় নতুন প্রেমপর্ব।
২. অর্থনৈতিক নিরাপত্তা
মহিলারা এমন পুরুষের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়তে চান যার অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। কারণ ঠকতে ঠকতে আজ মহিলারাও শিখে গিয়েছেন যে শুধু প্রেম, ভালোবাসা দিয়ে সুখে সংসার করা সম্ভব নয়। বরং সুস্থ-সবল জীবনযাপন করার ইচ্ছে থাকলে টাকার প্রয়োজনই সবথেকে বেশি। পকেটে পয়সা থাকলে জীবনের সব সুখ কিনে নেওয়া যায়। তাই তারা জীবনে সফলতার শীর্ষে থাকা সফল পুরুষের সঙ্গে মন দেওয়া-নেওয়া করতে চান।
৩. নিরাপত্তা
২০২৩ সালে দাঁড়িয়েও আমাদের দেশের বেশিরভাগ মহিলাই নিরাপত্তার অভাব বোধ করেন। তাই তারা এমন পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান যিনি তাদের সব রকমভাবে নিরাপত্তা দেবেন। এমনকী কোনও সমস্যায় পড়লে হাত ধরে খাদের কিনার থেকে তুলে আনবেন। আর এই কারণেই তারা সমবয়সি ছেলেদের তুলনায় অভিজ্ঞ পুরুষের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন। তাদের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন।
৪. স্বাধীনতা
বয়স বাড়লে পুরুষের কাছে জীবনের জরুরি কিছু ‘মূল্যবোধ’ পরিষ্কার হয়ে যায়। তাই তারা কোনও কিছুকেই মুষ্টিবদ্ধ করে রাখতে চান না। বরং সঙ্গীকে অপার স্বাধীনতা দিতেই তারা ভালোবাসেন। তাই এই ধরনের পুরুষের সংস্পর্শে আসার পরই মহিলারা তাঁদের প্রেমে পড়ে যান। তাঁদের সঙ্গে জীবন কাটানোর জন্য তাঁরা উদগ্রীব হয়ে পড়েন।
৫. কেয়ার
সমবয়সি পুরুষের কাছে মহিলারা তেমন একটা কেয়ার পান না। বরং ম্যাচিওর পুরুষেরাই তাঁর প্রেমিকার ছোট্ট ছোট্ট খারাপ লাগা ও ভালোলাগা নিয়েও অত্যন্ত সতর্ক থাকেন। এমনকী সঙ্গীকে খুশিতে রাখার জন্য তারা অনেকদূর পর্যন্ত যেতে পারেন। আর এই কারণেই মহিলাদের মন জিতে নেন অভিজ্ঞ পুরুষেরা। তাঁদের প্রেমের জোয়ারেই ভেসে যায় নারী মন।
উপসংহার
উপরোক্ত কারণগুলোর ভিত্তিতে বলা যায় যে, মহিলারা অভিজ্ঞ পুরুষের প্রেমে পড়েন কারণ তারা তাদের থেকে মানসিক, অর্থনৈতিক, শারীরিক ও মানসিক নিরাপত্তা খুঁজে পান। এছাড়াও, অভিজ্ঞ পুরুষরা তাদের সঙ্গীদের যত্ন নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি দক্ষ হন।