খালি পেটে ১ গ্লাস কুসুম গরম জল পান করলে যে উপকার পাবেন ,জানলে নিজেই চমকে উঠবেন

ঘুম থেকে উঠেই এক গ্লাস গরম পানি খেয়ে দিন শুরু করেন অনেকে। রাতে ঘুমোনোর সময় টানা সাত থেকে আট ঘণ্টা পানি না খাওয়ার পর এই অভ্যাস যে কেবল তেষ্টা মেটাতে সাহায্য করে তা নয়। ওজন ঝরাতে, খাবার হজম করতে, এমনকি কিডনির কার্যকারিতা রক্ষা করতেও সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে উষ্ণ পানি খাওয়ারও কিন্তু সঠিক নিয়ম আছে। দুই কাপ পানি ফুটিয়ে, তা এক কাপ পরিমাণ করে, তারপর হালকা গরম থাকতে থাকতে তবেই খেতে হবে। যদি সম্ভব হয় সেই পানিতে মেশানো যেতে পারে শুকনো আদা। ওজন ঝরানোর লক্ষ্যে যারা পানি খান, তাদের জন্য এই নিয়ম বিশেষ ভাবে উপকারী।

অনেকে মনে করেন, সকালে উষ্ণ পানি খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হয়। কারণ, উষ্ণ গরম পানি বৃহদন্ত্রের পেশিগুলোকে শিথিল করে।

তবে, এই বিষয়ে পুষ্টিবিদ এবং আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মত আবার ভিন্ন। তারা মনে করেন, পানিতে তাপমাত্রার সঙ্গে শরীরের এই কার্যকারিতাগুলোর আদৌ কোনো যোগ নেই। ঘুম থেকে উঠে পানি খাওয়া ভালো। তা সে যে কোনো তাপমাত্রারই হতে পারে।

মুখ এবং খাদ্যনালি দিয়ে পানি যখন পেটের মধ্যে পৌঁছয়, তত ক্ষণে পানির তাপমাত্রা শরীরের তাপমাত্রার কাছাকাছি পৌঁছে যায়। উষ্ণ পানিতে প্রভাব খানিকটা হলেও শ্বাসযন্ত্রের উপর পড়ে। কিন্তু শারীরবৃত্তীয় কাজে তেমন কোনো প্রভাব ফেলতে পারে না। তাই গরম বা ঠান্ডা যেমনই হোক, সকালে উঠে পানি খান নিশ্চিন্তে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy