কোষ্ঠকাঠিন্যের জন্য ডায়েট প্ল্যান করছেন? সুস্থ হবেন এই শাকে: গবেষণা

সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া খুব জরুরি। শাক, সবজি, ফল ইত্যাদিতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে। যা আমাদের বিভিন্ন রোগ থেকে দূরে থাকতে সহায়তা করে। লেটুস পাতা তেমনি একটি পুষ্টিতে ভরপুর একটি শাক।
লেটুস পাতা বিভিন্ন কঠিন সমস্যার সহজ সমাধান। শুধু তাই নয়, ক্যান্সার প্রতিরোধেও সমান ভাবে উপকারী এই শাক। বিটা ক্যারোটিন ও লুটিনের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ লেটুস পাতা ক্যান্সারের আশঙ্কা হ্রাস করে।

দীর্ঘ দিন ধরে যারা ঘুম না আসার সমস্যায় ভুগছেন, তাদের জন্য লেটুস পাতা দারুণ কার্যকর হতে পারে। লেটুস পাতায় রয়েছে ‘ল্যাকটোক্যারিয়াম’ নামক একটি উপাদান। ‘ল্যাকটোক্যারিয়াম’ অনিদ্রা দূর করতে সাহায্য করে। সালাদে অন্যান্য সবজির সঙ্গেও রাখতে পারেন লেটুস পাতা। এছাড়াও লেটুস পাতা দিয়ে তৈরি পানীয় ঘুমের আগে পান করলে ঘুম আসবে দ্রুত।

কীভাবে বানাবেন সেই জাদুকরী পানীয়? চলুন জেনে নেয়া যাক-

এক কাপ জলে টুকরো করে কেটে নেয়া লেটুস পাতা ভালো করে ফুটিয়ে নিন। এই মিশ্রণটিতে দু’তিনটি লবঙ্গও দিতে পারেন। ফুটে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। তারপর ছেঁকে নিয়ে পান করুন। সপ্তাহে অন্তত তিন দিন এই পানীয়টি পান করলে দূর হবে অনিদ্রার সমস্যা

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy