কাঁচা নাকি রান্না, ছোলা কীভাবে ও কতটুকু খাওয়া ভালো? জেনেনিন একঝলকে

গ্রীষ্ম অনেকেরই সকাল শুরু হয় আগের রাতের ভেজানো কাঁচা ছোলা-বাদাম খেয়ে। কাঁচা ছোলার গুণাগুণ কারোই অজানা নয়। উচ্চ মাত্রার প্রোটিন আছে ছোলাতে। শুধু ছোলা কেন, বাদামও শরীরের জন্য অত্যন্ত উপকারী।

কাঁচা ছোলা কীভাবে খেয়াল রাখে শরীরের

ছোলা উচ্চ প্রোটিন সমৃদ্ধ। ছোলা দুই ধরনের। একটি খোসা সহ এবং আরেকটি খোসা ছাড়ানো। তবে এর মধ্যে খোসাসহ ছোলা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। বিশেষ করে খোসাসহ ভেজানো ছোলা। এতে ভিটামিন, ফাইবার, এবং প্রোটিন-তিনটিই থাকে। ছোলাতে ফ্যাটের পরিমাণ কম থাকে। যারা ওজন কমাতে চান এবং পেশি সুষম করতে চান তারা প্রতিদিন সকালে উঠে ছোলা ভেজানো খেতে পারেন। এছাড়াও কোলেস্টেরল ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদযন্ত্রকে ভাল রাখতে ছোলা খুবই উপকারী। শরীরকে ভিতর থেকে মজবুত ও শক্তিশালী করে তোলে ছোলা।

ভেজানো বাদাম

ছোলার মতো বাদামও প্রোটিন সমৃদ্ধ। ফাইবার ও ফ্যাট দু-ই আছে এতে। তবে এই ফ্যাট শরীরের জন্য উপকারী। ভেজানো বাদামে ভিটামিনও আছে প্রচুর। যাদের চুল পড়ার সমস্যা আছে বা যাদের ত্বক খুবই শুষ্ক তারা সকালে উঠে খেতে পারেন ভেজানো বাদাম। উপকার মিলবে।

অতিরিক্ত ছোলা-বাদাম কি ওজন বাড়াতে সক্ষম?

২৫-৩০ গ্রাম ছোলাতে আছে ১০০ গ্রাম ক্যালোরি। শুধু ছোলা নয় বাদামেও থাকে সমান ক্যালোরি। ফলে অতিরিক্ত ছোল-বাদাম আপনার ওজন বৃদ্ধির কারণ হতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy