কর্মক্ষেত্রে হিংসুটে সহকর্মী? মানসিক শান্তি বজায় রেখে মোকাবিলা করার ৫টি কৌশল

এমন কোনো কর্মক্ষেত্র নেই যেখানে আপনি ঈর্ষান্বিত বা হিংসুটে সহকর্মী পাবেন না। বিষাক্ততার মাত্রা কম-বেশি হতে পারে, তবে প্রায় সব জায়গায় এমন একজন ব্যক্তি থাকবেন যার যেকোনো কারণে আপনার সাফল্যের সঙ্গে সমস্যা থাকবে। আপনি ভালো পারফরম্যান্স করতে পারেন, বসের কাছে গুরুত্বপূর্ণ, ভালো পোশাক পরেন—কারণ যেকোনো কিছুই হতে পারে।

এই ধরনের মানুষের সঙ্গে ধৈর্য ধরে একই কর্মক্ষেত্রে কাজ করার জন্য জেনে নিন ৫টি স্মার্ট কৌশল:

 

১. নীরবতা বজায় রাখুন (Avoid Bragging)

 

আপনার যদি কোনো বড় খবর থাকে, যেমন পদমর্যাদা বাড়ানো হয়েছে বা কোনো বিশেষ অর্জন, তবে তা অফিসে প্রকাশ করা থেকে বিরত থাকুন। আপনার কাছের মানুষদের সঙ্গে এটি শেয়ার করুন, তারা আপনার সঙ্গে মন থেকে আনন্দ করবে। অফিসেই এমনটা প্রকাশ করলে, অন্যরা আপনাকে একজন অহংকারী ব্যক্তি মনে করতে পারে। তাই চুপ থাকলে কেউ কিছু বলার সুযোগ পাবে না।

 

২. বিষয়টি ব্যক্তিগতভাবে নেবেন না

 

মনে রাখবেন, হিংসা মূলত একজন ব্যক্তির নিজের নিরাপত্তাহীনতার প্রতিফলন। বাস্তবে আপনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাই পরেরবার যদি কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত হয়, তবে এটিকে ব্যক্তিগতভাবে নেবেন না—কারণ এটি তাদের সমস্যা, আপনার নয়।

 

৩. কাজে সহযোগিতা ও শেয়ারিং করুন

 

কাজ জানেন বলেই সব নিজে একা করতে যাবেন না। যদি সম্ভব হয়, তবে সহকর্মীদের সঙ্গে কাজগুলো ভাগ করে নিতে পারেন এবং তাদের সহযোগিতা করুন। একজন দক্ষ কর্মী কিন্তু এমনটাই করবেন। এমনটা করলে সবার সঙ্গে সুসম্পর্ক থাকবে এবং আপনার মধ্যে “আমি একাই সব পারি”- এ ধরনের ক্ষতিকর আত্মতৃপ্তিও তৈরি হবে না।

 

৪. ভালোর দিকে মনোযোগ দিন

 

সব সময় মনে রাখবেন যে আপনি প্রত্যেককে খুশি করতে পারবেন না। তাই, আপনার চারপাশের ভালো মানুষদের দিকে মনোযোগ দেওয়াই ভালো। যে আপনার মতামতকে গুরুত্ব দেয়, তাকেই গুরুত্ব দিন। বিদ্বেষীরা সব সময় বিদ্বেষীই হবে, তাদের মন পরিবর্তন করা আপনার কাজ নয়।

 

৫. সাফল্য নিয়ে ক্ষমা চাওয়া বন্ধ করুন

 

আপনি যা অর্জন করেননি তার জন্য যেমন দুঃখিত বলবেন না, তেমনি আপনি কিছু অর্জন করলে তা নিয়ে খুশি থাকুন, সেই অর্জনকে ছোট করবেন না এবং এর জন্য ক্ষমাপ্রার্থী হবেন না। শুধু ‘শো অফ’ করা থেকে বিরত থাকুন। অভিনন্দন গ্রহণ করুন এবং তারপরে আপনার কাজে মনোযোগ দিন। কেউ ঈর্ষান্বিত হলে এটা তাদের সমস্যা। আপনার কৃতিত্ব নিয়ে খুশি থাকার অধিকার অবশ্যই আপনার রয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy