ওজন বাড়বে না, কমবে! রোজ গরম রসগোল্লা খেলে ক্যান্সার থেকে হার্ট অ্যাটাক পর্যন্ত ১০ রোগ থাকে দূরে!

গরম রসগোল্লা পাতে পড়লে কার না মন খুশিতে ভরে ওঠে! আবার অনেকেই ওজন বাড়ার ভয়ে মনে মনে দোনামোনা করেন। তবে এ সব দোনামোনা এক্কেবারে ঝেড়ে ফেলুন। জানেন কি গরম রসগোল্লার কত গুণ? শুধু তাই নয়, রোজ পরিমিত পরিমাণে গরম রসগোল্লা খেলে ওজন তো বাড়েই না, বরং নিয়ন্ত্রণে থাকে।

আসুন জেনে নিন গরম রসগোল্লার ১০টি অবাক করা স্বাস্থ্যগুণ:

১। দাঁত ও হাড়ের যত্ন: রসগোল্লা ছানা দিয়ে তৈরি হওয়ায় এতে প্রচুর পরিমাণ প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস থাকে, যা হাড় ও দাঁত সুস্থ রাখে। এটি হাড় বা দাঁতের ক্ষয় রোধ করতে পারে। অস্টিওপরেসিস বা গাঁটে ব্যথা সারাতেও উপকারী গরম রসগোল্লা।

২। ইন্সট্যান্ট এনার্জি: রসগোল্লা দেহের প্রয়োজনীয় ক্যালরি মিটিয়ে তাৎক্ষণিক শক্তি (Instant Energy) জোগাতে পারে। সারা দিনের খাটনির পর বা ওয়ার্কআউটের পর গরম রসগোল্লা খেলে শরীর চাঙ্গা হয়ে ওঠে।

৩। যন্ত্রণা উপশম: রসগোল্লায় থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড গাঁট ও বাতের ব্যথা কমাতে সাহায্য করে। এর ভিটামিন কে ও ম্যাগনেশিয়াম হাড়ের ঘনত্ব ধরে রাখতেও সহায়ক।

৪। দাঁতের ক্যাভিটি প্রতিরোধ: রসগোল্লায় ল্যাকটোজের পরিমাণ কম থাকায় এটি দাঁতকে ক্ষতিকারক সুগারের হাত থেকে রক্ষা করে। এতে উপস্থিত ভিটামিন ডি দাঁতের ক্ষয় (Cavity) রোধ করতে সাহায্য করে।

৫। ওজন নিয়ন্ত্রণ: রসগোল্লা একটি হাই প্রোটিন ডায়েট। এতে থাকা মোনোস্যাচুরেটেড ও পলিস্যাচুরেটেড ফ্যাট ওজন কমাতে সাহায্য করে। এছাড়া, প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকার কারণে হজম ভালো হয়, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।

৬। ক্যান্সার প্রতিরোধ: রসগোল্লায় উচ্চমাত্রায় ও উচ্চমানের প্রোটিন থাকার কারণে এটি পেট, ব্রেস্ট, প্রস্টেট বা কোলন ক্যান্সার রুখতে সাহায্য করতে পারে।

৭। হার্টের সুরক্ষা: ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকার কারণে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। ফলে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।

৮। ইউরিনারি সিস্টেমের কর্মক্ষমতা: রসগোল্লা ইউরিনারি সিস্টেমের (মূত্রতন্ত্রের) কর্মক্ষমতা বজায় রাখে। এর ফলে সহজে কিডনি স্টোন (পাথরি) হতে পারে না।

৯। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: রসগোল্লা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখে। সর্দি, কাশি, এবং ব্রঙ্কিয়াল অ্যাস্থমা সারাতেও রসগোল্লা উপকারী।

১০। শিশুদের জন্য: রসগোল্লা পুষ্টিগুণে ভরপুর। এটি শিশুদের প্রয়োজনীয় পুষ্টি জুগিয়ে তাদের শারীরিক ও মানসিক গঠনে সাহায্য করে।