এখন আপনার ঠোঁটের রং বলে দেবে আপনার শরীর রোগ দ্বারা আক্রান্ত নাকি , জেনেনিন বিস্তারিত

ঠোঁট আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। শুধু সৌন্দর্যই নয়, ঠোঁট আমাদের অনেক কঠিন রোগেরও ইঙ্গিত দেয়। অর্থাৎ ঠোঁটের রং বদলে যাওয়া আমাদের বিভিন্ন শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়। অথচ ঠোঁটের প্রতি আমাদের অবহেলার অন্ত নেই। তাই ঠোঁটের রং বদলে যাওয়া নিয়েও মাথা ব্যথা নেই অনেকের।
সতর্কতা বাড়াতে অবশ্যই আমাদের এসব বিষয়ে বাড়তি নজর দেয়া জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক কী কী শারীরিক সমস্যার কারণে ঠোঁটের রং কালচে হয়ে যেতে পারে-
ধূমপান
অধিকাংশ ক্ষেত্রে ঠোঁট কালো হয়ে যাওয়ার পেছনে এটিই হল মূল কারণ। নিকোটিন এবং বেনজোপাইরিন ত্বকের মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয়। এর ফলে কালো হয়ে যেতে পারে ঠোঁট।
সায়ানোসিস
ঠোঁট নীলচে হয়ে এলে এবং তার সঙ্গে শ্বাসকষ্ট হলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এটি সায়ানোসিসের লক্ষণ হতে পারে। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেলে এই সমস্যা দেখা দেয়।
অ্যাডিসনস ডিজিজ
এই রোগের প্রভাবে হাইপার পিগমেন্টেশন ঘটতে পারে। যা কালো করে ঠোঁট। এই রোগের প্রভাবে শরীরের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসোল এবং অ্যালডোস্টেরন নামক হরমোনের ক্ষরণ কমে যায়। যার ফলে দেহের বিভিন্ন অংশ কালো হয়ে আসতে পারে।
ক্যান্সার
কখনো কখনো ঠোঁটের কালো দাগ ক্যান্সারের লক্ষণ হতে পারে। বিশেষত যদি এই দাগ ক্রমশ বৃদ্ধি পায়, সংশ্লিষ্ট স্থানে রক্তপাত হয় এবং ক্রমশ ক্ষতের চেহারা নিতে থাকে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন। মেলানোমা নামক ক্যান্সারের লক্ষণ এটি