গরমে এই ৫ ফলই আপনার মসিহা। রোজ নিয়ম করে খেলে কোনও রোগই ছুঁতে পারে না। জেনে নিন সেরা ফলগুলির তালিকা।
গরমের কারণে রীতিমতো হাঁসফাঁস অবস্থা শুরু হল বলে। এই গরমে রোগের আশঙ্কাও বাড়ে নানাকারণে। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এই তুমুল গরমে আপনাকে রোগ থেকে দূরে রাখবে মরসুমের পাঁচটি ফল।
পেয়ারা: গরমে শরীর চাঙ্গা রাখার জন্য আরেকটি দারুণ ফল পেয়ারা। ১০০ গ্ৰাম পেয়ারার মধ্যে ২০০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে যা অন্যান্য ফলের থেকে অনেকটাই বেশি।
বেদানা: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জরুরি ভিটামিন সি। বেদানার মধ্যে রয়েছে সেই পুষ্টি। এই ফল খেলে শরীর হাইড্রেটেড থাকে। অর্থাৎ শরীরে জলের পরিমাণ ঠিক থাকে।
আম: একবার গরম পড়লে কী আর আম ছাড়া চলে? তবে শুধু খাওয়ার জন্যই খাওয়া নয়। আমের মধ্যেও রয়েছে ভিটামিন সি। হলুদ ও লালরঙের আমে এই ভিটামিন বেশি পাওয়া যায়।
স্ট্রবেরি: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান? স্ট্রবেরির মতো ভালো ফল পাওয়া মুশকিল। অ্যান্টিঅক্সিডেন্ট বেশি বলে এই ফল বিখ্যাত। তবে এর থেকেও বেশি রয়েছে ভিটামিন সি।
আনারস: গরমের মরসুমি ফল বলতেই আনারস। আনারসের মধ্যে রয়েছে ভিটামিন সি ও ম্যাঙ্গানিজ। এই দুটি উপাদানই রোগ প্রতিরোধ করতে ভীষণ সাহায্য করে।