উৎসবের মরসুমেও ঝলমল করবে হাত-পা! ঘরোয়া ৩ প্যাকেই দূর হবে ট্যান, ফিরবে ঔজ্জ্বল্য

বছরের শেষ মানেই একের পর এক অনুষ্ঠান লেগেই থাকে। আর এই ব্যস্ততার মাঝে নিজের যত্ন নেওয়ার সময় পাওয়া মুশকিল। ঘোরাঘুরি করতে গিয়ে হাত-পায়ে কি পড়েছে কালচে ছোপ? মুখে না হয় ফেশিয়াল করলেন, কিন্তু হাত-পা-কে করবেন ঝকঝকে? অফিস সামলে পার্লারে যাওয়ার সময় নেই? চিন্তা নেই! আপনার হাতের কাছেই রয়েছে সমাধান। মাত্র ৩টি ঘরোয়া প্যাক ব্যবহার করেই হাত ও পায়ের কালো দাগ দূর করা যাবে, আর ফিরে পাওয়া যাবে হারানো উজ্জ্বলতা।

১. চালের প্যাক:

চালের জল ত্বক ও চুলের জন্য খুবই উপকারী, একথা তো সকলেরই জানা। তবে হাত ও পায়ের কালচে ছোপ তুলতে ব্যবহার করুন চালের প্যাক।

উপকরণ:

আধা কাপ চাল
কমলার শুকনো খোসা
শুকনো হলুদ
১ চা চামচ কফির গুঁড়ো (হালকা গরম জলে মেশানো)
পদ্ধতি:

আধা কাপ চাল, কমলার শুকনো খোসা এবং শুকনো হলুদ একসঙ্গে ব্লেন্ড করে মিহি গুঁড়ো করে নিন। এরপর এর সঙ্গে হালকা গরম জলে গুলে নেওয়া কফির গুঁড়ো মেশান। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে হাত, পা এবং শরীরের যে অংশে কালচে ছোপ পড়েছে সেখানে লাগান। মিশ্রণটি মেখে ১৫ মিনিট রেখে হালকা ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন।

২. বেসনের প্যাক:

ত্বকের ময়লা ও ট্যান দূর করতে বেসনও দারুণ কাজ করে।

উপকরণ:

২ টেবিল চামচ বেসন
৩ টেবিল চামচ দুধ
১ টেবিল চামচ লেবুর রস
কয়েক ফোঁটা মধু
পদ্ধতি:

একটি পাত্রে ২ টেবিল চামচ বেসনের সঙ্গে ৩ টেবিল চামচ দুধ, ১ টেবিল চামচ লেবুর রস এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ভালোভাবে ফেটিয়ে হাতে ও পায়ে মেখে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন।

৩. নারকেলের দুধের প্যাক:

শীতের মরসুমে হাত ও পা রুক্ষ হয়ে গেলে এই প্যাকটি বিশেষভাবে উপযোগী।

উপকরণ:

২ টেবিল চামচ নারকেলের দুধ
১ টেবিল চামচ বেসন
কয়েক ফোঁটা মধু
সামান্য হলুদ গুঁড়ো
পদ্ধতি:

একটি পাত্রে ২ টেবিল চামচ নারকেলের দুধের সঙ্গে ১ টেবিল চামচ বেসন, কয়েক ফোঁটা মধু এবং সামান্য একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি আপনার হাত ও পায়ে মেখে নিন। ১৫-২০ মিনিট পর জল দিয়ে হালকা মালিশ করে ধুয়ে ফেলুন।

সপ্তাহে তিন দিন এই তিনটি প্যাকের মধ্যে যেকোনো একটি ব্যবহার করলেই ধীরে ধীরে আপনার ত্বকের ট্যান দূর হবে এবং উজ্জ্বলতা ফিরে আসবে। তবে আপনার হাত ও পায়ে কতটা কালো ছোপ পড়েছে, তার উপর নির্ভর করবে ট্যান উঠতে কত দিন সময় লাগবে। এছাড়াও, রোদে বের হলে শুধু মুখ নয়, হাত ও পায়েও সানস্ক্রিন মাখা জরুরি, বিশেষত শরীরের উন্মুক্ত অংশে। তাই উৎসবের আনন্দে থাকুন প্রাণবন্ত, আর ত্বকের যত্ন নিন এই ঘরোয়া পদ্ধতিতেই!

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy