ইলন মাস্কের সাফল্যের মন্ত্র: ১০০ ঘণ্টা কাজ ও ৬টি গুরুত্বপূর্ণ পরামর্শ

টেসলা এবং স্পেসএক্স-এর কর্ণধার, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সপ্তাহে ১০০ ঘণ্টা কাজ করার জন্য সুপরিচিত। তার এই কঠোর পরিশ্রমী মনোভাব আরও অনেককে অনুপ্রাণিত করে। তবে এই সফলতা কিন্তু একদিনে আসেনি, নানা চড়াই-উতরাই পেরিয়ে তিনি আজকের ইলন মাস্ক। বিভিন্ন সমাবেশ ও সম্মেলনে তিনি তার এই সফলতার পেছনের টিপসগুলো জানিয়েছেন। জেনে নিন ইলন মাস্কের সফলতার ৬ পরামর্শ:

১. বই পড়ুন:
ইলন মাস্কের মতে, বই পড়লে তা শুধু আমাদের ভাষাকেই উন্নত করে না, সেইসঙ্গে অনেক কিছু সম্পর্কে জ্ঞান এবং তথ্য দেয় যা অন্য কেউ আপনাকে শেখাতে পারবে না। তিনি একবার একটি প্রেস কনফারেন্সে শেয়ার করেছিলেন যে, তিনি ছোটবেলায় বিশ্বকোষ (encyclopedia) পড়তেন। নতুন প্রজন্মের জন্য ইলন পরামর্শ দিয়েছেন যে তাদের প্রচুর সাহিত্য পড়া উচিত। যতটা সম্ভব তথ্য শোষণ করার চেষ্টা করতে হবে, সেইসঙ্গে সাধারণ জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে হবে।

২. নেটওয়ার্কিং গুরুত্বপূর্ণ:
ইলন মাস্কের মতে, আপনি শুধু বাড়িতে বসে কাজ করতে পারবেন না। পেশাগতভাবে নিজেকে সাহায্য করার পাশাপাশি একজন ব্যক্তি হিসেবে বেড়ে ওঠার ক্ষেত্রে নেটওয়ার্কিং একটি গুরুত্বপূর্ণ অংশ। জীবনের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলুন। সেইসঙ্গে বিভিন্ন সেক্টর, পেশা এবং দক্ষতা থেকে আপনি যা পারেন তা শিখুন।

৩. ঝুঁকি নিন:
সব সময় নিরাপদে থাকলে আপনি এগিয়ে যেতে পারবেন না। ইলন মাস্ক বলেন, ঝুঁকি নিতে হবে, সাহসী কিছু করতে হবে এবং আপনার নেওয়া সিদ্ধান্তের জন্য অনুশোচনা করবেন না। বয়স বাড়লে আপনার নেওয়া ঝুঁকি আপনার পরিবার এবং সন্তানদেরও প্রভাবিত করবে, আপনার হাতে অনেক কম সময় থাকবে। তাই যখন আপনার কোনো বাধ্যবাধকতা না থাকে, তখন ঝুঁকি নেওয়াই উত্তম।

৪. সামাজিক কাজে অংশ নিন:
নিজের পাশাপাশি সমাজেও অবদান রাখতে হবে। একটি পডকাস্টে ইলন বলেছিলেন যে, কেবল গ্রহণ করলে চলবে না, মানুষকে অবশ্যই সমাজকে প্রতিদান দিতে হবে। তিনি বলেছিলেন, সমাজে একটি ইতিবাচক অবদান রাখার চেষ্টা করুন। এটি অনুসরণ করার মতো একটি লক্ষ্য।

৫. দরকারি হতে চেষ্টা করুন:
এটি একটি চ্যালেঞ্জ হলেও আপনার চারপাশের বিশ্বের জন্য দরকারি হওয়া গুরুত্বপূর্ণ। এমন কিছু করুন যা আপনার মানুষসহ বিশ্বের জন্য দরকারি। যদিও এটি সহজ নয়, কিন্তু খুবই কঠিন!

৬. ব্যর্থ হওয়ার জন্য প্রস্তুত থাকুন:
আপনার যদি বিশ্বাস থাকে, তাহলে আপনি সফল হবেন এমন মনোভাব নিয়ে কাজ করুন। তবে ইলন বিশ্বাস করেন যে, আপনাকে অবশ্যই ব্যর্থতার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। যদি কোনো একটা বিষয় যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়, তবে সম্ভাব্য ফলাফল ব্যর্থ হলেও আপনার চেষ্টা করা উচিত।

ইলন মাস্কের এই পরামর্শগুলো শুধু উদ্যোক্তাদের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে ইচ্ছুক সবার জন্যই অনুপ্রেরণা। তার জীবন দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে, কঠোর পরিশ্রম, জ্ঞান অর্জন এবং ঝুঁকি নেওয়ার সাহসই সাফল্যের মূল চাবিকাঠি।