অ্যালোপ্যাথি নয়, ঘরোয়া দাওয়াইয়েই মুক্তি মিলবে ১০ রোগ থেকে!

আধুনিক যুগে অনেকেই প্রাকৃতিক উপাদানের পরিবর্তে দ্রুত ফল পাওয়ার আশায় অ্যালোপ্যাথিক ওষুধের উপর ভরসা রাখেন। এতে রোগ হয়তো সারে, কিন্তু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীরে দেখা দেয় নানা জটিলতা। অথচ আয়ুর্বেদিক ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। তেমনই একটি ঘরোয়া দাওয়াই কোষ্ঠকাঠিন্যসহ ১০টি রোগ থেকে মুক্তি দিতে পারে এবং শরীরকে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা রাখে।
কী এই মহৌষধি? খুব সহজ! মাত্র ৩ চামচ আমলকির রসের সঙ্গে ১ চামচ মেথি পাউডার মিশিয়ে তৈরি করতে হবে এই ওষুধটি। আর প্রতিদিন সকালে খালি পেটে এটি খাওয়া শুরু করলেই দেখবেন একাধিক রোগ ধারে কাছেও ঘেঁষতে পারবে না। যে ১০টি রোগ থেকে মুক্তি মিলবে:
১. কোষ্ঠকাঠিন্য: এই রোগের যন্ত্রণা ভুক্তভোগীরাই জানেন। আমলকি এবং মেথি বীজের ফাইবার শরীরে প্রবেশ করে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমায় এবং পেটের অন্যান্য রোগের প্রকোপও হ্রাস করে।
২. খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়: বেশ কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত এই আয়ুর্বেদিক ওষুধটি খেলে রক্তে উপস্থিত এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায়।
৩. ডায়াবেটিসের ঝুঁকি কমায়: এই পানীয়টিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এটি প্রতিদিন পান করা যেতে পারে।
৪. আলসার নিরাময়ে সাহায্য করে: ভিটামিন সি মুখ গহ্বরের প্রদাহ কমিয়ে আলসারের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে। এই পানীয়টি আলসারের সমস্যায়ও উপকারী।
৫. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে: আমলকি ও মেথি মেশানো এই পানীয়টি শরীরের প্রোটিন শোষণ করার ক্ষমতা বাড়ায়, ফলে মেটাবলিক রেট বাড়ে এবং শরীরে মেদ জমার হার কমে যায়।
৬. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: উচ্চ রক্তচাপের সমস্যায় এই পানীয়টি খাওয়া শুরু করলে উপকার পাওয়া যায়। মেথি বীজ শরীরে প্রবেশ করে পটাশিয়ামের মাত্রা বাড়ায়, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
৭. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই পানীয়টিতে প্রচুর ভিটামিন সি থাকায় এটি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অনেক রোগ দূরে থাকে।
৮. গলব্লাডার স্টোন হওয়ার ঝুঁকি কমায়: আমলকি ও মেথি দিয়ে তৈরি এই জুসে প্রচুর ভিটামিন সি রয়েছে, যা গলব্লাডার ও লিভারে কোলেস্টেরল জমতে দেয় না। ফলে স্টোন তৈরি হওয়ার আশঙ্কা কমে যায়।
৯. হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায়: ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এই পানীয়টি নিয়মিত খেলে হার্টের পেশির ক্ষমতা বাড়ে এবং হৃদরোগের ঝুঁকি কমে।
১০. দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়: এই পানীয়টিতে উপস্থিত পুষ্টিকর উপাদান অপটিক নার্ভের ক্ষমতা বাড়ায়, ফলে দৃষ্টিশক্তি উন্নত হতে শুরু করে।
তাই রাসায়নিক ওষুধের পরিবর্তে এই সহজ ঘরোয়া উপায় অবলম্বন করে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রতিদিন সকালে খালি পেটে এই মহৌষধি পান করে সুস্থ জীবনযাপন করুন।