অসহ্য গরমে স্বস্তি খুঁজছেন? এসি ছাড়াও ঘর ঠান্ডা রাখার সহজ উপায়!

তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। হিট অ্যালার্ট জারি হচ্ছে একের পর এক, আর এই অসহনীয় পরিস্থিতিতে ঘরে ফিরেও মিলছে না স্বস্তি। সবাই এখন একটু শীতলতার খোঁজে। যাদের ঘরে এসি আছে, তারা না হয় কিছুটা আরাম পাচ্ছেন। কিন্তু যাদের এসি নেই, তাদের উপায় কী? চিন্তা নেই! এসি ছাড়াও ঘর ঠান্ডা রাখার কিছু কার্যকর উপায় আছে, যা এই গরমে আপনাকে দেবে স্বস্তি।
এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার সহজ টিপস:
১. ভেজা চাদরের জাদু: খোলা জানালার সামনে একটি ভেজা চাদর মেলে দিতে পারেন। এমনকি ঘরের ভেতরেও একটি ভেজা কাঁথা ঝুলিয়ে রাখার ব্যবস্থা করুন। জলীয় বাষ্প ঘরের বাতাসকে শীতল করে তুলবে।
২. আলোর ব্যবহার কমান: রাতে টিউবলাইটের বদলে ভালো মানের এলইডি লাইট ব্যবহার করুন। ঘরের আলো যতটা সম্ভব কমিয়ে রাখুন। ঘুমানোর আগে সম্ভব হলে সব আলো নিভিয়ে দিন। ঘরে আলোর পরিমাণ যত কম থাকবে, ঘর তত বেশি ঠান্ডা থাকবে, কারণ আলো তাপ উৎপন্ন করে।
৩. ফ্যান ও বরফের কৌশল: ঘরের পরিবেশ শীতল করার জন্য টেবিল ফ্যানের সামনে একটি বাটি ভর্তি বরফ রাখুন। ফ্যানের হাওয়া বরফের উপর দিয়ে এসে ঠান্ডা বাতাস তৈরি করবে। এছাড়া, সিলিং ফ্যানের নিচে একটি বালতি ভর্তি জল রেখে দিতে পারেন।
৪. মেঝের যত্ন ও বিছানার আরাম: রাতে ঘুমানোর আগে ঘরের মেঝে ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। মেঝেতে গদি ব্যবহার করলে, বিছানায় হালকা রঙের সুতির চাদর ব্যবহার করুন। সম্ভব হলে শীতলপাটিও ব্যবহার করতে পারেন, যা প্রাকৃতিকভাবেই ঠান্ডা থাকে।
৫. বায়ুচলাচল নিশ্চিত করুন: ঘরে বাতাস চলাচলের সুব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিয়মিত ভেন্টিলেটর পরিষ্কার করুন যাতে বাইরের ঠান্ডা বাতাস সহজে ঘরে প্রবেশ করতে পারে।
৬. ইনডোর প্ল্যান্টের শীতল স্পর্শ: ঘরের ভেতরে কিছু ইনডোর প্ল্যান্ট রাখুন। গাছ কার্বন ডাই-অক্সাইড শুষে নেয় এবং ঘরের তাপমাত্রা তুলনামূলকভাবে কমাতে সাহায্য করে। মানি প্ল্যান্ট, অ্যালোভেরা, অ্যারিকা পাম-জাতীয় গাছ একদিকে ঘরের শোভা বাড়ায়, অন্যদিকে তাপমাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে।
৭. তাপ উৎপাদনকারী যন্ত্রের ব্যবহার কমান: এই সময়ে হেয়ার ড্রায়ার, ওয়াটার হিটার, ডিশ ওয়াশার এবং আয়রনের মতো তাপ উৎপাদনকারী যন্ত্রের ব্যবহার কমিয়ে আনুন। এই যন্ত্রগুলো ঘরের তাপমাত্রা বাড়িয়ে দেয়।