স্তনের নিচে ছড়ে যাচ্ছে গরমে। প্রতি গরমের মরসুমে এই ঘটনা রীতিমতো নাজেহাল করে দেয়। কী করলে রেহাই মিলবে জানেন? রইল সেরা পাঁচ উপায়চর হদিশ।
ওষুধ লাগান: স্তনের নিচে ছড়ে গেলে প্রথমেই বাড়ি ফিরে ওষুধ লাগিয়ে নিতে হবে। মলম জাতীয় ওষুধ লাগালে কাজ দেবে ভালো। ওষুধ না লাগালে এই সমস্যা আরও জটিল হতে পারে।
ব্রা বদলে নিন: ব্রা-এর সাইজ ছোট হলে তার ধার বরাবর কেটে বা ছড়ে যায়। গরমকালে এই সমস্যা আরও বেড়ে যায়। তাই ব্রা একটু ভালো সাইজ দেখে কিনুন। যাতে অস্বস্তি না হয় বা ছড়ে না যায়।
তৈলাক্ত পদার্থ ব্যবহার: লুব্রিকেটিং বা তৈলাক্ত পদার্থ স্তনের নিচের ভাঁজে লাগাতে পারেন। এসেনশিয়াল তেল ব্যবহার করতে পারেন। এতে ছড়বে না আর। তবে নিয়ম করে পরিষ্কার করতে হবে সেই অংশ। নয়তো জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে।
ব্রা ছাড়ুন: ব্রা ছাড়ুন। ব্রা-এর বদলে ব্রালেট, ক্যামিসল ইত্যাদি পোশাক পরলে এই সমস্যা কমবে। একটু অন্যরকম পোশাক পরলে অস্বস্তিও কম হবে।
চিকিৎসকের পরামর্শ নিন: ছড়ে গিয়ে ক্ষত হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিন। এক্ষেত্রে ওষুধের দরকার হতে পারে। নয়তো পরিস্থিতি আরও জটিল হতে পারে।