ডায়াবেটিস ধরা পড়লে খাদ্যতালিকা নিয়ে দুশ্চিন্তা বাড়বেই। সুগার নিয়ন্ত্রণের জন্য তখন অনেক খাবারেই আসে বিধিনিষেধ। অনেকে সুগার বেড়ে যাওয়ার ভয়ে ফলের মতো গুরুত্বপূর্ণ খাবারকেও তালিকা থেকে বাদ দেন। তবে মনে রাখবেন, ফল অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর। ফলের প্রাকৃতিক চিনি শরীরে বিশেষ ক্ষতি করে না। এখানে এমন পাঁচটি ফলের কথা বলা হলো, যা ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন এবং যা সুগার নিয়ন্ত্রণেও সহায়ক।
-
পিচ ফল (Peach): পিচ ফলে পর্যাপ্ত পরিমাণে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন এ এবং পটাশিয়াম থাকে। এতে থাকা বায়োঅ্যাকটিভ যৌগ ডায়াবেটিসের কারণে সৃষ্ট সমস্যার বিরুদ্ধে লড়াই করে। নিয়মিত পিচ ফল খেলে প্রদাহ কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হজমশক্তি উন্নত হয়।
-
জাম (Black Plum): জাম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের প্রাকৃতিক প্রতিকার হিসেবে পরিচিত। এই ফলে শর্করার পরিমাণ খুবই কম থাকে। জ্যামে থাকা বিশেষ যৌগ এবং অ্যান্টিঅক্সিডেন্ট স্টার্চকে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে, যার ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং সুগার বাড়ে না।
-
আপেল (Apple): আপেল ফাইবারসহ বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ। এটি দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ফাইবারে ভরা। আপেলে ফ্রুক্টোজ কম থাকে, যা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে এবং দীর্ঘ সময়ের জন্য পেট ভরা রাখে। এতে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়, ফলে চিনি ধীরে ধীরে রক্তে প্রবেশ করে এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ে না।
-
পেঁপে (Papaya): পেঁপেতে হাইপোগ্লাইসেমিক প্রভাব রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। এতে থাকা ফ্ল্যাভোনয়েড নামক প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট সুগার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেঁপে কম ক্যালোরিযুক্ত এবং ভিটামিন বি, ফোলেট, পটাসিয়াম ও ম্যাগনেসিয়ামের ভালো উৎস। এটি কোষের ক্ষতি প্রতিরোধ এবং ওজন নিয়ন্ত্রণেও সহায়ক।
-
পেয়ারা (Guava): পেয়ারা ক্যালোরি কম এবং ফাইবার সমৃদ্ধ একটি ফল। এটি ধীরে ধীরে হজম হয় ও শরীরের কোষ দ্বারা শোষিত হয়, ফলে রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। পেয়ারায় কমলার চেয়ে প্রায় চার গুণ বেশি ভিটামিন সি এবং উচ্চ মাত্রায় পটাশিয়াম ও সোডিয়াম থাকে। এই উপাদানগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সহায়ক।