আমাদের শরীরের প্রায় ৭০ শতাংশই জল দিয়ে তৈরি। তাই শরীরে জলের স্বাভাবিক পরিমাণ বজায় রাখা অত্যন্ত জরুরি। রাতে ঘুমানোর সময় দীর্ঘক্ষণ শরীরে কোনো জল পৌঁছায় না। এই কারণে বিশেষজ্ঞরা সকালে উঠেই আগে এক গ্লাস জল খাওয়ার পরামর্শ দিয়েছেন।
আসুন জেনে নিই সকালে ঘুম থেকে উঠে জল পানে কী কী উপকার পাওয়া যায়:
১. ক্যালোরি ইনটেক কমায় ও ওজন নিয়ন্ত্রণে সহায়তা
জল খেলে ক্যালোরি ইনটেক কম হয়। কারণ শরীরে জলের ঘাটতি না থাকলে চট করে খিদে বা তৃষ্ণা পায় না। তাই যারা ওজন ঝরানোর চেষ্টা করছেন, তাদের জন্য সকালে উঠে জল খাওয়া খুব উপকারী অভ্যাস। এটি ঘন ঘন খাবার খাওয়ার প্রবণতা কমায়।
২. ডিহাইড্রেশন দূর করে
সারা রাত ঘুমানোর কারণে সকালে আমাদের শরীরে কিছুটা জলের ঘাটতি দেখা দেয়। সেই কারণে সকালের প্রথম ইউরিন গাঢ় রঙের হতে পারে। যদিও ইউরিনের রঙ সবসময়ই শরীরে জলের সঠিক পরিমাণ বোঝায় না, তবে সকালে জল পান করলে দ্রুত ডিহাইড্রেশন দূর হয়।
৩. কিডনিকে টক্সিন মুক্ত করতে সাহায্য
কিডনির অন্যতম কাজ হলো শরীর থেকে টক্সিন বা বর্জ্য পদার্থ বের করে দেওয়া। আর এই কাজটি সঠিকভাবে করার জন্য শরীরের যথেষ্ট জলের প্রয়োজন। সকালে হোক বা দিনের অন্য সময়ে—শরীরে যেন জলের ঘাটতি না থাকে, তা নিশ্চিত করা কিডনির স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।
৪. অভ্যাসটি নিরাপদ এবং উপকারী
গবেষকরা জানিয়েছেন, সকালে উঠেই যে জল খাওয়া খুব জরুরি—এমন কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি। তবে সকালে উঠে জলপানের মধ্যে কোনো খারাপ দিক নেই। তাই এই অভ্যাস যদি আপনার থাকে, তবে আপনি তা চালিয়ে যেতেই পারেন। এটি আপনার দৈনিক জলের চাহিদা পূরণে সাহায্য করবে।