লিপস্টিক কেনার আগে সাবধান, ত্বকের টোন ও উপাদান না মিলিয়ে কিনলে বাড়তে পারে ঠোঁটের ক্ষতি!

মেয়েদের ভ্যানিটি ব্যাগে লিপস্টিক এক নিত্যসঙ্গী, যা সাজে পূর্ণতা আনে। কিন্তু ভুলভাল ব্যবহার এবং কেনার আগে অসতর্কতা আপনার ঠোঁটের জন্য ‘বুমেরাং’ হতে পারে। লিপস্টিক কেনার আগে ত্বক ও ঠোঁটের টোনের সঙ্গে মিলিয়ে রং নির্বাচন করা যেমন জরুরি, তেমনই এর উপাদানের দিকেও নজর দেওয়া প্রয়োজন।লিপস্টিক কেনার আগে প্রত্যেক নারীকে অবশ্যই যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত, তা নিচে আলোচনা করা হলো:১. উপাদান দেখে কিনুন, বিষাক্ত রাসায়নিক এড়িয়ে চলুনপ্রতিটি লিপস্টিকের মোড়কেই ব্যবহৃত উপাদানের তালিকা ও পরিমাণ উল্লেখ থাকে। এসব উপাদান আপনার ত্বকের সঙ্গে উপযোগী কিনা, তা জেনে নিতে হবে।বিপজ্জনক উপাদান: বাজারে প্রচলিত অনেক লিপস্টিকে থ্যালেট, লেড (সিসা)-এর মতো উপাদান বিদ্যমান থাকে। এছাড়া অনেক কোম্পানি প্রসাধনীতে এমন কিছু প্রিজারভেটিভ ব্যবহার করে যা ত্বকের ক্ষতির কারণ হতে পারে। কেনার আগে এসব উপাদান দেখেশুনে তারপর সিদ্ধান্ত নিন।বিশেষজ্ঞের পরামর্শ: প্রয়োজনে একজন স্কিন কেয়ার বা রূপ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন, তিনি বলে দেবেন আপনার লিপস্টিকে কী কী উপাদান থাকা উচিত আর কী কী উপাদান থাকা অনুচিত।২. প্রাকৃতিক উপাদানকে প্রাধান্য দিনঠোঁটের মতো স্পর্শকাতর ত্বকের জন্য প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ লিপস্টিক নিরাপদ। লিপস্টিকে থাকা নানা রাসায়নিক উপাদান ঠোঁটের পাতলা ত্বকের জন্য অনেক বেশি পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে।উপযোগী প্রাকৃতিক উপাদান: যেসব লিপস্টিকে জোজোবা তেল, অলিভ অয়েল, শিয়া বাটার, ক্যাস্টর অয়েল-এর মতো উপাদান আছে, সেগুলো বেছে নিন।৩. স্কিন টোন মিলিয়ে রং বেছে নিনগাঢ় বা ডার্ক শেডের লিপস্টিক মানেই কিন্তু তাতে হেভি মেটালের বেশি উপস্থিতি। তাই গাঢ় শেড মানালেও সবসময় সেটি ব্যবহার না করে কম গাঢ় রঙের লিপস্টিক বেছে নিতে পারেন।গায়ের রংমানানসই লিপস্টিকের রংশ্যামলাগাঢ় লাল বা কমলাউজ্জ্বলউজ্জ্বল, গাঢ় মেজেন্টা বা নিয়নযে কোনো টোনপিচ (Peach) রঙের লিপস্টিক সহজেই মানিয়ে যায়।৪. ঠোঁটের ধরন অনুযায়ী টেক্সচার বাছুনলিপস্টিকের টেক্সচার বা ধরন ঠোঁটের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ:ম্যাট লিপস্টিক: ঠোঁটের টেক্সচার ভালো হলে ম্যাট লিপস্টিক চলতে পারে। তবে ঠোঁট ফাটার প্রবণতা থাকলে ম্যাট এড়িয়ে চলুন। দীর্ঘ সময় লিপস্টিক ঠোঁটে রাখতে চাইলে ম্যাটই ভালো, কারণ এর স্থায়িত্ব বেশি।ক্রিমি লিপস্টিক: ঠোঁটের আবরণ পাতলা ও শুষ্ক হলে ক্রিমি লিপস্টিক ঠোঁটকে সুরক্ষা দেবে।ট্রান্সফার রেজিস্ট্যান্ট: যারা দীর্ঘ সময় বাইরে কাটান, তাদের জন্য এই লিপস্টিক ভালো। এটি জল দিয়ে ধুলেও সহজে উঠতে চায় না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy