যত দিন যাচ্ছে পাতলা হচ্ছে চুল, টাক বের হয়ে গিয়েছে? চুলের যত্নে এই পাতা কতটা কার্যকরী! জেনেনিন

রান্নার স্বাদ ছাড়াও আপনার সৌন্দর্য্য বাড়িয়ে তুলতে উপকারী তেজপাতা,রান্নায় তেজপাতা দেওয়া মানে তার স্বাদ একেবারে বদলে যায়৷ সামান্য রান্নাও সুস্বাদু করে তোলার ক্ষমতা রাখে তেজপাতা৷ তবে তেজপাতার গুণাগুণ আপনার ত্বক এবং চুলের জন্যও উপকারী। চুলের খুসকি থেকে উকুন, ব্রুণ সবেতে মক্ষোম হল এই তেজপাতা৷

ব্রুণ দূর করতে এবং কমাতে সাহায্য করে তেজপাতা৷ ৮-১০ টি তেজপাতা গুঁড়া করে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন৷ গ্যাসে কম আঁচে ১০ মিনিট ফুটিয়ে নিন মিশ্রণটি৷ একটি জায়গায় ঢেকে রেখে দিন৷ তারপর ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন৷ ভালো করে ঠাণ্ডা হওয়া মিশ্রণটি ছেঁকে নিয়ে মুখে লাগান৷ রেখে দেবেন না৷ জল দিয়ে মুখ পরিষ্কার করার মতোই এই জলটি দিয়ে ধুয়ে নিন৷ এক সপ্তাহ এই পদ্ধতিতে মুখ দেওয়ার পরই দেখবেন মুখ পরিষ্কারও হয়েছে এবং ব্রুণের সমস্যাও কমেছে৷

দাঁতের সাদাভাব ফিরিয়ে আনতে উপযোগী হল যে পেস্ট আপনি ব্যবহার করেন তার সঙ্গে তেজপাতার গুঁড়া অল্প করে মিশিয়ে নিন৷ এতে আপনার দাঁতের হলদে ভাব দূর হবে৷ অতি লজ্জ্বার ব্যাপার হল উকুন৷ মাথায় উকুন থাকলে সমস্যা তো বটেই লজ্জাও বটে৷ আগের পদ্ধতির মতোই রসটি তৈরি করে মাথার তালুতে ভালো করে মাসাজ করুন৷ ২-৩ ঘণ্টা পর ধুয়ে ফেলুন৷ দেখবেন দুইদিনের মধ্যেই উকুন সেরে গেছে৷

উকুনের পাশাপাশি খুশকিও একই রকমভাবে লজ্জাজনক৷ তেজপাতা গুঁড়া করে টকদইয়ের সঙ্গে মিশিয়ে নিন৷ একটি পেস্ট তৈরি হলে সেই পেস্ট চুলে ভালো করে লাগিয়ে নিন৷ স্ক্যাল্প পর্যন্ত যাতে পেস্টটি পৌঁছায়৷ কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন ভালো করে৷ এক সপ্তাহ করার পরই খুশকি দূর হয়ে যাবে৷

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy