মা-বাবার সঙ্গে থাকেন যে ছেলেরা, তাঁরাই স্বামী হিসেবে সেরা! পাত্র নির্বাচনের আগে জেনে নিন ৬টি কারণ

দু’জনে মিলে সংসার, কেবল স্বামী আর স্ত্রী—আজকাল অনেক মেয়েই এমন স্বপ্ন দেখেন। কিন্তু বাস্তবতা হলো, মা-বাবার সঙ্গে একত্রে একই পরিবারে বাস করা ছেলেরা (যারা বিয়ের পরেও যৌথ পরিবারে থাকতে আগ্রহী) কিন্তু স্বামী হিসেবে অনেক ভালো হয়ে থাকেন এবং তাদের সঙ্গে জীবনটাও বেশ সুখেই কাটে।

কেন মা-বাবার সঙ্গে থাকতে আগ্রহী ছেলেরা পাত্র হিসেবে ভালো, জেনে নিন সেই ৬টি গুরুত্বপূর্ণ কারণ:

 

১. ঝগড়া নিয়ন্ত্রণে রাখেন

 

যেসব ছেলেরা বিয়ের পর মা-বাবার সঙ্গে থাকেন, তারা স্ত্রীর সঙ্গে ঝগড়া কম করেন। স্ত্রীর কারণে না হোক, নিজের মা-বাবার কথা চিন্তা করে হলেও তারা ঝগড়া-ঝাঁটি বেশিদূর নিতে দেন না। মুরুব্বীদের সম্মান বজায় রাখতে তারা মাথা ঠান্ডা রাখতে অভ্যস্ত হন।

 

২. অবৈধ সম্পর্কে জড়ানোর ঝুঁকি কম

 

এই ধরনের ছেলেদের পরকীয়া ও অন্যান্য অবৈধ সম্পর্কে জড়ানোর হারটাও কম হয়। একদিকে মা-বাবার চিন্তা করার ব্যাপারটা থাকেই, অন্যদিকে বাড়িতে সবসময়েই মুরুব্বী কেউ উপস্থিত থাকেন এসব ব্যাপারে নজর রাখার জন্য।

 

৩. গড় উপার্জন ও সঞ্চয় ভালো

 

মা-বাবার দায়িত্ব নিতে হলে সব ছেলেই বেশি উপার্জনে আগ্রহী হয়ে থাকেন, যা পারিবারিক সচ্ছলতা নিশ্চিত করে। অন্যদিকে, বেশিরভাগ ক্ষেত্রে বাবারও একটা সঞ্চয় থাকে, ফলে একা সংসার চালানোর চাপ অনেক ক্ষেত্রেই নিতে হয় না।

 

৪. ধৈর্যশীল ও সমঝোতা করতে জানেন

 

একই পরিবারে মা-বাবা, ভাই-বোনের সঙ্গে থাকা ছেলেরা অনেক বেশি ধৈর্যশীল হয়ে থাকেন। দৈনন্দিন পারিবারিক ঝামেলায় মাথা ঠাণ্ডা রাখা ও সবার সঙ্গে ভাগ করে সমঝোতা করে চলতে তারা ভালো জানেন।

 

৫. বাবা হিসেবেও তাঁরা সেরা

 

মা-বাবার সঙ্গে থাকা ছেলেরা বাবা হিসেবেও ভালো হন। তিনি তাঁর নিজের জীবন থেকে মা-বাবার স্নেহ-ভালোবাসার মূল্যটা বুঝে যান। ফলে নিজের সন্তানের জন্য সময় ও ভালোবাসার অভাব হয় না।

 

৬. ব্যক্তিগত সময় বেশি পাওয়ার সুযোগ

 

অনেকের মনে হতে পারে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকলে রোমান্সের সময় কম পাবেন। তবে বিষয়টা আসলে উল্টো হতে পারে। শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকলে যেমন কিছু দায়িত্ব বাড়ে, তেমনি অনেক দায়িত্ব কমেও যায়। বিশেষ করে সন্তান হবার পর তারা দাদা-দাদীর কাছেই বেশি থাকে, ফলে আপনারা পাবেন অনেকটা ব্যক্তিগত সময়

পরামর্শ: একলা থাকার স্বাধীনতা নয়, বরং পারিবারিক বন্ধন, নিরাপত্তা ও স্থিতিশীলতা দিতে পারে যৌথ পরিবার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy