ওয়েব সিরিজের নেশায় ঘুম হচ্ছে না? আসক্তি কমাতে জেনেনিন কি করণীয়

১) প্রতিদিন কতটুকু সময় সিরিজ দেখে কাটাবেন তার একটি যুক্তিসঙ্গত রুটিন করুন। যাতে সিরিজ দেখেও ঘুমের জন্য পর্যাপ্ত সময় থাকে।

২) ইন্টারনেট বিহীন কোনও অঞ্চল থেকে ঘুরে আসতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কিছু সময় কাটালে মানসিকভাবে কিছুটা প্রশান্তি পাওয়া যাবে। ধারাবাহিক বা ওয়েব সিরিজের পর্ব পরপর দেখতে থাকার অভ্যাসে বদল ঘটলে এই আসক্তির আধিক্য কমবে অনেকটাই।

৩) শরীরচর্চা ও সুষম খাদ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন এই সময়ে। নিয়মিত শারীরিক কসরত আর খাবারে তেল-মশলা কমালে শরীর থাকবে তরতাজা। বিচারবুদ্ধির স্বচ্ছতা কোনো আসক্তিকে আর কাছেই ঘেঁষতে দেবে না।

৪) ঘুমের জন্য পর্যাপ্ত সময় বের করতে হবে। মাঝেমধ্যে রাত জেগে সিরিজ দেখলেও যাতে সেই ঘুমের ঘাটতি মিটিয়ে নেয়া যায়, সে দিকে নজর দিতে হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy