ওপেন পোর্সের সমস্যা থেকে রেহাই পেতে জেনেনিন মেথির ব্যবহার, দেখুন

ওপেন পোর্সের সমস্যা থেকে রেহাই পেতে রাতের বিউটি রুটিনে এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে ওপেন পোর্স অনেকটা কমবে, ত্বক উজ্জ্বল ও সুন্দর হবে। এছাড়া এই তীব্র গরমে রোদে ক্ষতিগ্রস্ত ত্বকের শুশ্রুষা করে তুলতে দারুণ কার্যকরী এই মেথি ও মুলতানি মাটির প্যাক।

মেথি ও মুলতানি মাটির প্যাক তৈরি করে মুখে লাগান। এই প্যাক তৈরি করতে লাগবে–

উপকরণ

মেথির দানা(জলে আগে থেকে ভিজিয়ে রাখা)- ১ ছোট চামচ
নীম পাতা- ৪-৫টি
শশা(ছোট)- ১ টা
মুলতানি মাটি- ১ চা চামচ
পাতিলেবুর রস- ১/২
প্যাক বানানোর বিধি

প্রথমে ভিজিয়ে রাখা মেথির বীজ, নীম পাতা ও শশা ব্লেন্ডারে দিয়ে ভাল করে পিষে নিন।
এবার ব্লেন্ডার থেকে বার করে এই মিশ্রণটি একটি পাত্রে রেখে দিন।
এবার এই পাত্রে লেবুর রস ও মুলতানি মাটি মিশিয়ে নিন।
পেস্ট যদি বেশি ঘণ হয় তা হলে এতে গোলাপ জল মিশিয়ে পেস্টের কনসিসটেনসি ঠিক করে নিন।
এবার এই মিশ্রণ কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিন।
কীভাবে ব্যবহার করবেন-

ব্যবহারের আগে মুখ ভাল করে ক্লেনজার দিয়ে পরিষ্কার করে নিন।
যাদের তৈলাক্ত ত্বক তারা ফোম বেস্ড ক্লেনজার ব্যবহার করুণ আর যাদের নর্মাল বা ড্রাই স্কিন তারা ক্রিম বেস্ড ক্লেনজার ব্যবহার করতে পারেন।
এরপর মুখ ভাল করে শুকিয়ে নিয়ে এই প্যাক আপনার মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে নিন। কমপক্ষে ১৫ মিনিট এই প্যাক মুখে লাগিয়ে রাখার পর মুখ ধুয়ে নিন।
মুখ ধোওয়ার সময় মুখ হালকা মালিশ করে নিন এবং তারপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy