যমজ সন্তান সম্পর্কে অবাক করা কিছু তথ্য যা আপনাকে চমকে দেবে

যমজ বাচ্চাদের দেখলে কৌতূহল জাগে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। হয়তো কখনো শুনেছেন বা দেখেছেন, যমজ শিশুরা নিজেদের মধ্যে অস্পষ্ট স্বরে কথা বলছে! অনেকেই ভাবেন তারা খেলা করছে, কিন্তু সত্যিটা জানেন কি? শুধু তারাই সেই ভাষা বুঝতে ও বলতে পারে। এই ভাষার নাম ‘ক্রিপ্টোফেসিয়া’।

আশ্চর্য্য হলেও সত্যি, শিশুরা যত বড় হয়, ততই এই ভাষার ব্যবহার কমতে থাকে। নতুন ভাষা শেখার সঙ্গে সঙ্গে তারা ক্রিপ্টোফেসিয়া ভুলে যায়। যমজ গর্ভাবস্থা নিয়ে এমন আরও অনেক অদ্ভুত তথ্য রয়েছে, যা হয়তো অনেকেরই অজানা। আজ তেমনই কিছু চমকপ্রদ তথ্য জেনে নেওয়া যাক:

১. যমজ সন্তানের মায়েরা বেশিদিন বাঁচেন:

বিশ্বাস না হলেও এর স্বপক্ষে জোরালো প্রমাণ রয়েছে। ‘ইউনিভার্সিটি অব উটাহ’-র গবেষকরা ১৮০০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত সমস্ত নথি ঘেঁটে দেখেছেন, যেসব মায়েদের যমজ সন্তান রয়েছে, তারা অন্যদের তুলনায় বেশিদিন বাঁচেন।

২. যমজ গর্ভাবস্থায় বেশি যত্ন প্রয়োজন:

গর্ভে দুটি সন্তান থাকলে মায়ের রক্ত স্বল্পতার ঝুঁকি বাড়ে। তাই এই সময় অনেক বেশি সাবধানতা অবলম্বন করা জরুরি। সেইসঙ্গে হবু মাকে প্রতিদিন অন্তত ২৭৭ ক্যালরি অতিরিক্ত খাবার গ্রহণ করতে হয়। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অতিরিক্ত ভিটামিন ও মিনারেলসের প্রয়োজন হতে পারে।

৩. যমজ সন্তানের জন্মের সময়:

সাধারণত দেখা যায়, যমজ শিশুরা গর্ভাবস্থার ৩৭ সপ্তাহেই জন্মগ্রহণ করে। এটি স্বাভাবিক গর্ভধারণের সময়ের চেয়ে কিছুটা আগে।

৪. গর্ভাবস্থায় নামকরণ:

যমজ বাচ্চাদের গর্ভে থাকাকালীনও নামকরণ করা হয়। সার্ভিক্স অর্থাৎ জরায়ুর নিচের দিকে যে বাচ্চা থাকে, তাকে ‘বেবি এ’ এবং অন্যজনকে ‘বেবি বি’ বলা হয়।

৫. যমজ বাচ্চাদের ডেলিভারি প্রক্রিয়া ভিন্ন হতে পারে:

বেশিরভাগ ক্ষেত্রেই যমজ বাচ্চাদের স্বাভাবিক ডেলিভারি করা সম্ভব। তবে কিছু ক্ষেত্রে সি-সেকশন পদ্ধতির প্রয়োজন হতে পারে। বিশেষ করে দু’বার জরায়ুর সংকোচনের ফলে বাচ্চাদের অস্বস্তি হলে, ডাক্তাররা সি-সেকশনের মাধ্যমে তাদের বের করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

৬. ভ্যানিশিং টুইন সিনড্রম:

শুনে হয়তো ভৌতিক সিনেমার দৃশ্য মনে হবে, কিন্তু যমজ গর্ভাবস্থায় এমন ঘটনা ঘটতে পারে! ‘ভ্যানিশিং টুইন সিনড্রম’-এ গর্ভধারণের শুরুতে দুটি বাচ্চা থাকলেও, গর্ভাবস্থার প্রথম দিকে একটি বাচ্চা অদৃশ্য হয়ে যায়। ডাক্তারি পরিভাষায় একে ভ্যানিশিং টুইন সিনড্রম বলা হয়। সহজভাবে বললে, একটি বাচ্চা অন্যটিকে ‘খেয়ে’ ফেলতে পারে। তবে কীভাবে এটি ঘটে, তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। প্রায় ১০-১৫ শতাংশ যমজ গর্ভধারণে এমন ঘটনা ঘটে।

৭. পারিবারিক ইতিহাস ও যমজ সন্তান:

সাধারণত পরিবারে যমজ সন্তান জন্ম নেওয়ার ইতিহাস থাকলে, পরবর্তী প্রজন্মের যমজ সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। জিনগত কারণে এই প্রবণতা দেখা দিতে পারে।

৮. যমজ সন্তানের বাবা আলাদা হতে পারে:

ঘটনাটি বিরল হলেও চিকিৎসাবিজ্ঞানের বিচারে এটি সম্ভব। কোনো মহিলার যদি মাসে একটির বদলে দুটি ডিম্বাণু নিঃসরণ হয় এবং সেই সময় তিনি যদি দু’জন আলাদা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন, তাহলে উভয় ডিম্বাণু দুটি ভিন্ন শুক্রাণু দ্বারা নিষিক্ত হতে পারে। ফলে যে যমজ সন্তানের জন্ম হবে, তাদের বাবা আলাদা হতে পারে।

যমজ বাচ্চাদের জগৎ সত্যিই রহস্যময় এবং বিস্ময়কর। এই তথ্যগুলো জানার পর নিশ্চয়ই যমজদের সম্পর্কে আপনার কৌতূহল আরও বেড়ে গেল!

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy