সুস্থ থাকার জন্য বিশেষজ্ঞরা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে (কমপক্ষে ২ থেকে ৪ লিটার) জল খাওয়ার ওপর জোর দেন। কিন্তু সবসময়ই জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা তিনটি নির্দিষ্ট সময়ের কথা বলেন, যখন জল পান করলে উপকারের বদলে উল্টো ফল হতে পারে এবং শরীরে বড় ধরনের ক্ষতি হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক সেই ৩টি সময় এবং তার ক্ষতিকর প্রভাব:
১. ঝাল খাওয়ার ঠিক পর পর জল পান করা
খাবার খাওয়ার সময় ঝাল লাগলে আমরা প্রায় সবাই সঙ্গে সঙ্গে জল খাই। এটি খুব সাধারণ অভ্যাস হলেও স্বাস্থ্যগত দিক থেকে এটি মোটেও ঠিক কাজ নয়।
-
ক্ষতিকর প্রভাব: ঝাল লাগার জন্য দায়ী উপাদানটি জলের সঙ্গে মিশে মুখের পরিবর্তে পুরো পেটে ছড়িয়ে পড়ে। এতে হজমের সমস্যা হয় এবং অন্ত্রের অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে।
-
করণীয়: ঝাল ধীরে ধীরে মুখেই সইয়ে নেওয়ার চেষ্টা করুন। যদি একান্তই প্রয়োজন হয়, তবে ঝাল কমাতে দুধ খেতে পারেন, কিংবা সামান্য শুকনো পাউরুটিও এ সময় বেশ উপকার দেয়।
২. ঘুমাতে যাওয়ার ঠিক আগে জল খাওয়া
অনেকেই জল খেয়ে ঘুমাতে যান। এটি আপাতদৃষ্টিতে ভালো অভ্যাস মনে হলেও এটি ঠিক নয়।
-
ক্ষতিকর প্রভাব: ঘুমানোর আগে জল খেলে কিডনির উপর চাপ পড়ে, কারণ রাতে কিডনিকে সেই জল পরিস্রাবণ করার জন্য অতিরিক্ত কাজ করতে হয়। এছাড়া, প্রস্রাবের চাপে ঘুম ভেঙে যেতে পারে, যা হৃদযন্ত্রের ক্ষতি করতে পারে (অনিয়মিত ঘুমের কারণে)।
-
করণীয়: রাতে শুতে যাওয়ার অন্তত এক ঘণ্টা আগে জল পান সেরে ফেলুন।
৩. শরীরচর্চার (Workout) ঠিক পরে পরেই জল খাওয়া
শরীরচর্চার পরে প্রচুর ঘাম হওয়ায় শরীরে জলের তীব্র চাহিদা দেখা দেয়। তখন ঢকঢক করে একসঙ্গে বেশি জল খাওয়া ঠিক নয়।
-
ক্ষতিকর প্রভাব: ব্যায়ামের পরপরই দ্রুত জল পান করলে কিডনির উপর চাপ সৃষ্টি হয়।
-
করণীয়: শরীরচর্চা শেষ হওয়ার পর কিছুটা সময় বিশ্রাম নিয়ে শরীরকে স্বাভাবিক হতে দিন। এরপর ধীরে ধীরে এবং অল্প অল্প করে জল পান করা উচিত।