হাঁচি কিছুতেই থামছে না? এটি থামানোর উপায় জেনেনিন
September 19, 2024

* যাদের বেশি হাঁচি হয়, তাদের শরীরে থাকে জিংকের ঘাটতি। জিংক সাপ্লিমেন্ট খেলে এ সমস্যা মিটবে। এর জন্য বাদাম বা বিভিন্ন বীজও খেতে পারেন। এতে প্রচুর জিংক থাকে।
* নিয়মিত আমলকী খেলে বেশ উপকার পাওয়া যায়। আমলকী শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সর্দি-কাশির প্রবণতাও কমায়। আমলকীর রস এর জন্য বেশ কার্যকর। দিনে কয়েকবার এই রস খেতে পারেন।
* সকালে ঘুম থেকে উঠে আদা ও তুলসী পাতার রসও এ ক্ষেত্রে বেশ কাজ দেয়। কয়েকটি তুলসী পাতা, এক টুকরো ছোট আদা এক কাপ জলে ফুটিয়ে নিয়ে খেতে পারেন।
* হাঁচির সমস্যায় আরেকটি উপকারী জিনিস হচ্ছে রসুন। অ্যালার্জির জন্য রসুন একটি মোক্ষম ওষুধ। রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ায় রসুন। ঘিয়ের সঙ্গে হালকা করে রসুন ভেজে সেটা দিয়ে গরম ভাত মেখে খান। বেশ ভালো উপকার পাবেন।