লিভারের জন্য ভালো এই মুলা সবজি ,এড়িয়ে গেলে করবেন মিস

বিট, গাজর, কড়াইশুঁটি, ফুলকপির সঙ্গে শীতের বাজারে আসতে শুরু করেছে মুলা। শীতকাল একদিকে যেমন ভাল, অন্যদিকে সমস্যারও। কারণ, এই সময়ে নানা রকম রোগজীবাণুর প্রকোপ বাড়ে। ফোলেট, ফাইবার, রাইবোফ্ল্যাবেন, পটাশিয়াম, ভিটামিন বি৬, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ এবং ক্যালশিয়াম-সমৃদ্ধ মুলো স্বাস্থ্যের জন্য উপকারী তো বটেই। এছাড়াও মুলাতে আছে ‘অ্যান্থোসায়ানিন’ নামক একটি যৌগ, যা হার্টের স্বাস্থ্য ভাল রাখে। তবে, অনেকেই অস্বস্তিকর গন্ধের জন্য মুলা খেতে চান না। অনেকেরই মুলা খেলে পেটে বায়ুর সমস্যা হয়। কিন্তু রোগ প্রতিরোধ গড়ে তুলতে মৌসুমী এ সবজির জুড়ি মেলা ভার। তাই অন্যান্য সবজির সঙ্গে খাবারের পাতে রাখুন মুলাও।

আসুন জেনে নেই মুলা খেলে শরীরের কী কী উপকার হয়?

শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে : মুলাতে গ্লুকোসিনোলেট এবং আইসোথিয়োসায়ানেট নামক দু’টি উপাদান রয়েছে। এই দু’টি উপাদানই রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

ক্যানসার প্রতিরোধক : মুলার মধ্যে যে পরিমাণ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তা ক্যানসার প্রতিরোধক। বিশেষ করে লিভার, স্তন, প্রস্টেট, মলাশয় এবং ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে পারে বলেই জানাচ্ছে গবেষণা।

লিভারের জন্য ভাল : মুলাতে রয়েছে ইন্ডোল-৩-কার্বিনল এবং ৪-মিথাইলথিয়ো-৩-বুটেনাইল-আইসোথিয়োসায়ানেট। এই সমস্ত উপাদান উৎসেচক ক্ষরণে উদ্দীপকের কাজ করে। লিভারে জমা টক্সিন সহজেই দূর করতে সাহায্য করে এই উৎসেচকগুলি।

হার্ট ভাল রাখে : মুলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। সঙ্গে ক্যালশিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, ট্রিগোনেলিনের মতো বিশেষ একটি উপাদান রয়েছে মুলোতে। যা রক্তবাহিকার কার্যকারিতা সহজ করে।

অ্যান্টিফাঙ্গাল উপাদানে ভরপুর : মুলা খেলে ছত্রাকঘটিত সংক্রমণের সমস্যা কমে। কারণ এই সবজির মধ্যে রয়েছে আরএসএএফপি ২ নামক একটি অ্যান্টিফাঙ্গাল প্রোটিন। শরীরে ফাঙ্গির আক্রমণে বাধা দেয় এই বিশেষ উপাদানটি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy