রাত করে স্নান করার ক্ষেত্রে আপত্তি রয়েছে চিকিৎসকদের, কী সেই কারণ?

অফিস থেকে বাড়ি ফিরতে ফিরতে ঘামে ভিজে চুপচুপে হয়ে যান অনেকেই। বাড়ি ফিরেই স্নান করা ছাড়া আর উপায় থাকে না। গরমে যে কোনো সময়ে স্নান করার এই প্রবণতায় জন্ম দিচ্ছে নানা শারীরিক সমস্যা।

সকালে স্নান করে বের হলেও অনেকেরই বাহির থেকে ফিরে স্নান করার অভ্যাস রয়েছে। অনেকেই আবার রাতে ঘুমানোর আগেও স্নান করেন। সকালে খাওয়ার পরেও স্নান করার অভ্যাস আছে কারো কারো।

চিকিৎসকরা বলছেন, সকালে উঠে স্নান করার অভ্যাস সবচেয়ে স্বাস্থ্যকর। এই গরমে সুস্থ থাকতে প্রতি দিন স্নান করা অত্যন্ত জরুরি বলেও মনে করেন তারা। নিয়মিত স্নান করলে শরীর ও মন দুই-ই ঝরঝরে ও সুস্থ থাকে।

নিয়মিত স্নান করার ফলে অনেক শারীরিক সমস্যা দূর হয়। সকালে স্নান করার অভ্যাস যেমন স্বাস্থ্যকর, তেমনই কিছু সময়ে স্নান করা ঠিক নয় বলেও মনে করে থাকেন চিকিৎসকরা। তার মধ্যে অন্যতম খাওয়ার পরে স্নান। খাওয়ার পরে স্নান করলে খাবার সঠিক ভাবে হজম হয় না। হজম ঠিক মতো না হলে পেটের নানা সমস্যা দেখা দিতে পারে। সেই কারণেই খাবার খেয়ে স্নান করা নিষেধ।

বেশি রাত করে স্নান করার ক্ষেত্রেও আপত্তি রয়েছে চিকিৎসকদের। রাতে স্নান করলে ঠান্ডা লেগে যেতে পারে। মাথায় জল বসে নিউমোনিয়া হওয়ারও আশঙ্কা থাকে। তাই চিকিৎসকদের মতে, সব সময় সকাল সকাল স্নান করে নেয়াই সবচেয়ে ভাল অভ্যাস

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy