রক্তশূন্যতা দূর করতে ডায়েট চার্টে রাখুন এসব ফল, নিয়মিত খেতে বলছেন চিকিৎসকরা

হিমোগ্লোবিন হচ্ছে আয়রন সমৃদ্ধ এক ধরনের প্রোটিন যা আমাদের রক্তকোষে উপস্থিত থাকে। আমাদের শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে হিমোগ্লোবিন। এই উপাদানটি কমে গেলে আমাদের শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে আয়রন, বি ভিটামিন, ফলিক অ্যাসিড ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে নিয়মিত। রক্তশূন্যতা দূর করতে ডায়েট চার্টে রাখতে পারেন কিছু ফল।

ডালিম
প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় ডালিম থেকে। এছাড়া প্রোটিন, ভিটামিন এ, ক্যালসিয়াম, ভিটামিন সি এর পাশাপাশি আরও নানা পুষ্টি উপাদানে ভরপুর এই ফল। রক্তশূন্যতা রোধ করতে ডালিম খেতে পারেন প্রতিদিন। অ্যালোভেরা ও বিটরুটের সঙ্গে মিশিয়ে খেতে পারেন ডালিমের রস।

খেজুর
হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে প্রতিদিন খান খেজুর। আয়রনের পাশাপাশি প্রোটিন, ফাইবার, ম্যাংগানিজ ও ভিটামিন বি মিলবে ফলটি থেকে।

কিশমিশ
ড্রাই ফ্রুট কিশমিশ আয়রনের অন্যতম উৎস। আয়রন ছাড়াও পটাসিয়াম ও ফাইবার পাওয়া যায় কিশমিশ থেকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy