‘পঙ্গলা দেবো’ থেকে পার্টি অ্যান্থম! রবি কিখানের ভাইরাল ডায়লগ নিয়ে যা কাণ্ড ঘটাল টি-সিরিজ!

রবি কিখানের বিখ্যাত ডায়লগ ‘पूरे देश को पंगला दूंगा’ এবং ‘मनी फॉलो माय ब्रदर’-এর ফানি ও স্টাইলিশ ভঙ্গি এবার এক্কেবারে নতুন রূপে হাজির হয়েছে। এই জনপ্রিয় ডায়লগগুলির সঙ্গে আইকনিক পাঞ্জাবি ট্র্যাক ‘লখ টুডু টুডু’-র বিটস মিশিয়ে এক দারুণ পার্টি অ্যান্থম তৈরি করেছে টি-সিরিজ। ইউটিউবে মুক্তি পেতেই গানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চরম উন্মাদনা।

ম্যালো ডি, সুরজিত বিন্দ্রাখিয়া এবং খোদ রবি কিখানের দুর্দান্ত কণ্ঠের জাদুতে তৈরি এই গানটির মিউজিক ভিডিওতেও নজর কেড়েছেন অভিনেতা। ডার্ক শেডস, ট্রেন্ডি আউটফিট এবং ভরপুর সোয়াগ নিয়ে রবি কিখানকে এক্কেবারে গ্লোবাল পপ স্টারের লুকে দেখা যাচ্ছে। ম্যালো ডি এবং শমশের সান্ধুর লেখা এই গানের এনার্জিটিক বিট দেখেই নেটিজেনরা বলছেন, “ট্রোলিংকে এক্কেবারে সুযোগে বদলে দিলেন ‘ভৈয়া জি’।” ফ্যানেরা নানা মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া।