তরকারিতে ঝাল বা মসলা বেশি হয়ে গেছে? রইল ঘরোয়া সমাধান!

রান্না করতে গিয়ে অসাবধানতাবশত তরকারিতে অতিরিক্ত ঝাল বা মসলা পড়ে যাওয়াটা খুবই সাধারণ ঘটনা। এমন পরিস্থিতিতে অনেকেই ঘাবড়ে যান। কিন্তু কয়েকটি সহজ টিপস জানা থাকলে এই বাড়তি ঝাল-মসলা সহজেই দূর করা সম্ভব। আপনার প্রিয় পদটি নষ্ট না করে কীভাবে তা আবার সুস্বাদু করে তুলবেন, জেনে নিন তার কয়েকটি উপায়।

ঝাল ও মসলা কমানোর সহজ কৌশল:
জল ও অতিরিক্ত উপকরণ যোগ করুন: যদি স্যুপ, স্ট্যু বা কোনো তরকারিতে অতিরিক্ত ঝাল বা মসলা হয়ে যায়, তাহলে তাতে সামান্য জল যোগ করে দিন। চাইলে অন্যান্য উপকরণও বাড়িয়ে নিতে পারেন। যেমন, পাস্তার কোনো ডিচে আরও একটু বেশি পাস্তা মেশাতে পারেন, অথবা সবজির কোনো পদে আরও সবজি যেমন – পেঁয়াজ, গাজর এবং বিনস যোগ করতে পারেন।

দুগ্ধজাতীয় পণ্যের ব্যবহার: খাবারে ঝাল বা মসলার তীব্রতা কমাতে দুধ, দই বা ক্রিম ব্যবহার করতে পারেন। যদি বাড়িতে বানানো চপ বা পাকোড়ায় তীব্র ঝাল হয়ে যায়, তাহলে তার সঙ্গে টক দই খেতে পারেন, এতে ঝাল অনেকটাই কম লাগবে।

পিনাট বাটার: ঝাল ভাব কমাতে পিনাট বাটার বেশ কার্যকর ভূমিকা রাখে। সামান্য পিনাট বাটার মিশিয়ে দিলে ঝাল কমে যায়।

আলুর ব্যবহার: স্যুপ বা ঝোলের তরকারির বাড়তি ঝাল-মসলা শুষে নিতে কয়েক টুকরা আলু দিয়ে দিন। আলু তার স্টার্চের কারণে ঝাল শোষণ করে নেয়।

ভিনেগার বা সস: খাবারে অতিরিক্ত ঝাল কমাতে সামান্য ভিনেগার বা সস মেশাতে পারেন। এদের টক স্বাদ ঝালকে প্রশমিত করতে সাহায্য করে।

বাদাম বাটা: কোরমা বা রেজালা জাতীয় খাবারে যদি বেশি ঝাল হয়ে যায়, তাহলে বাদাম বাটা মেশালে ঝাল অনেকটাই কমে আসে এবং খাবারের স্বাদও বাড়ে।

লেবুর রস: তরকারির ঝাল কমাতে খানিকটা লেবুর রস যোগ করতে পারেন। লেবুর অম্লত্ব ঝালকে ভারসাম্যপূর্ণ করে তোলে।