ক্যান্সারের মতো মারণ রোগের চিকিৎসায় এক অভাবনীয় মোড় নিয়ে এল সাম্প্রতিক একটি গবেষণা। বিজ্ঞানীরা দাবি করছেন, আমাদের রান্নাঘরে ব্যবহৃত অতি সাধারণ ‘বেকিং সোডা’ (Baking Soda) ক্যান্সার কোষ ধ্বংসে এবং চিকিৎসার কার্যকারিতা বাড়াতে জাদুর মতো কাজ করতে পারে।
গবেষকদের মতে, ক্যান্সার আক্রান্ত কোষগুলো সাধারণত অম্লীয় বা অ্যাসিডিক প্রকৃতির হয়, যা তাদের দ্রুত বাড়তে সাহায্য করে। বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট এই অ্যাসিডিক পরিবেশকে ক্ষারীয় (Alkaline) করে তোলে। এর ফলে ক্যান্সার কোষগুলোর বৃদ্ধি থমকে যায় এবং তারা দুর্বল হয়ে পড়ে। গবেষকরা লক্ষ্য করেছেন, ইমিউনোথেরাপি বা কেমোথেরাপির সঙ্গে নির্দিষ্ট মাত্রায় বেকিং সোডা ব্যবহার করলে ওষুধের কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাচ্ছে।
তবে এখনই বাড়িতে নিজে থেকে এটি ব্যবহারের বিষয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা। এটি একটি ক্লিনিক্যাল গবেষণার পর্যায় এবং সঠিক মাত্রা ও চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া বেকিং সোডা খাওয়া হিতে বিপরীত হতে পারে। তবুও কম খরচে ক্যান্সারের চিকিৎসায় এই আবিষ্কারকে একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে দেখছে চিকিৎসা বিজ্ঞান।