এবার বাড়িতেই তৈরি করুন পছন্দের রঙের আইলাইনার! কিভাবে? জেনেনিন উপায়

বড়, কালো, টানাটানা সুন্দর চোখ মুখের সৌন্দর্য নিমেষে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। তবে সবার জন্মগতভাবে তেমন আকর্ষণীয় চোখ না থাকলে, মেকআপের ওপরই ভরসা করতে হয়। চোখকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলার জন্য আমরা প্রথমেই যে প্রসাধনীটি ব্যবহার করি, তা হলো আইলাইনার। আইলাইনারের সঠিক ব্যবহারে ছোট চোখও বেশ বড় দেখাতে পারে। এবার আপনি চাইলে খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারেন আপনার পছন্দের রঙের আইলাইনার। রইলো তার সহজ পদ্ধতি:

প্রথম ধাপ:

প্রথমে নিজের হাত এবং একটি কাঁচের ছোট শিশি খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। এরপর একটি কটন বাডের সাহায্যে আপনার পছন্দের রঙের আইশ্যাডো ঘষে ঘষে তুলে সেই শিশিতে ভরে নিন। আপনি একাধিক রঙের আইশ্যাডো মিশিয়ে নিজের মতো শেডও তৈরি করতে পারেন।

দ্বিতীয় ধাপ:

এবার শিশিতে নেওয়া আইশ্যাডোর সাথে সামান্য পাউডার (কমপ্যাক্ট পাউডার বা লুজ পাউডার) এবং কয়েক ফোঁটা জল মিশিয়ে একটি ঘন পেস্টের মতো তৈরি করুন। খেয়াল রাখবেন, জলের পরিমাণ যেন খুব বেশি না হয়, যাতে মিশ্রণটি পাতলা হয়ে যায়।

তৃতীয় ধাপ:

একটি পাতলা আইলাইনার ব্রাশের সাহায্যে ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, মিশ্রণে যেন কোনো দলা না থাকে। মিশ্রণটি মসৃণ এবং ঘন হওয়া জরুরি, যাতে তা সহজে চোখে লাগানো যায়।

চতুর্থ ধাপ:

এইবার এই মিশ্রণে খুবই অল্প পরিমাণে আই প্রাইমার অথবা ফেস প্রাইমার মেশান। যতক্ষণ না পর্যন্ত প্রাইমার সম্পূর্ণরূপে মিশ্রণের সাথে মিশে যাচ্ছে, ততক্ষণ আইলাইনার ব্রাশ দিয়ে ভালোভাবে মেশাতে থাকুন। প্রাইমার মেশানোর ফলে আইলাইনার দীর্ঘস্থায়ী হবে এবং সহজে ছড়িয়ে যাবে না। সমস্ত উপকরণ ভালোভাবে মিশে গেলে শিশির মুখ আটকে দিন। এই তৈরি করা আইলাইনারটি আপনি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

এই সহজ পদ্ধতিতে বাড়িতেই আপনার পছন্দের রঙের আইলাইনার তৈরি করে, আপনি যেমন আপনার সাজে নতুনত্ব আনতে পারবেন, তেমনই বাজারের কেমিক্যালযুক্ত আইলাইনারের ব্যবহারও কমাতে পারবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy