পুরুষদের স্বাস্থ্যের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার একটি বড় উদ্বেগের বিষয়। অনেক ক্ষেত্রে জীবনযাত্রার অনিয়ম এবং ভুল খাদ্যাভ্যাস এই মারণব্যাধির ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। গবেষকদের মতে, কিছু খাবার প্রস্টেটের কোষের অস্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। জেনে নিন কোন খাবারগুলো আপনার খাদ্যতালিকা থেকে অবিলম্বে কমানো উচিত:
রেড মিট ও প্রসেসড মিট: অতিরিক্ত খাসির মাংস বা প্রক্রিয়াজাত মাংস (যেমন—সসেজ, সালামি) প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এতে থাকা স্যাচুরেটেড ফ্যাট প্রদাহ বা ইনফ্লামেশন সৃষ্টি করতে পারে।
উচ্চ চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য: বেশি পরিমাণে দুধ, মাখন বা পনির খাওয়ার সঙ্গে প্রস্টেট ক্যান্সারের গভীর যোগসূত্র পাওয়া গেছে। বিশেষ করে পূর্ণ ননীযুক্ত দুগ্ধজাত পণ্য এড়িয়ে চলাই ভালো।
চিনি ও রিফাইনড কার্বোহাইড্রেট: রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেওয়া খাবার বা প্রক্রিয়াজাত শর্করা শরীরে ইনসুলিন লেভেল বাড়িয়ে দেয়, যা ক্যান্সারের কোষ বৃদ্ধিতে সাহায্য করতে পারে।
অতিরিক্ত ভাজা-পোড়া: হাই টেম্পারেচারে রান্না করা বা ডিপ ফ্রাই করা খাবারে কার্সিনোজেনিক উপাদান থাকতে পারে, যা প্রস্টেটের জন্য ঝুঁকিপূর্ণ।
সুস্থ থাকতে খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে লাইকোপেন সমৃদ্ধ খাবার (যেমন—টমেটো), ব্রকলি, সয়াবিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ রাখুন। বয়স ৪০ পেরোনোর পর নিয়মিত হেলথ চেকআপ এবং খাদ্যাভ্যাসে সচেতনতাই পারে আপনাকে এই ঝুঁকি থেকে দূরে রাখতে।