১. যারা ধীরে ধীরে খান: ধৈর্যশীল ও মনোযোগী
যারা খুব ধীরে ধীরে খাবার খান, তাদের সাধারণত অনেক ধৈর্য থাকে। তারা প্রতিটি কামড়ের স্বাদ গ্রহণ করতে ভালোবাসেন এবং এজন্য খেতে সময় নেন। এটি তাদের ধৈর্যশীলতারই বহিঃপ্রকাশ। এই ধরনের মানুষেরা তাদের কর্মজীবনেও একই প্যাটার্ন অনুসরণ করেন—ধীরে সুস্থে, মনোযোগ দিয়ে কাজ করেন। যদিও তাদের এই ধীরে খাওয়ার অভ্যাস অনেক সময় আশেপাশে মানুষের কাছে বিরক্তির কারণ হতে পারে।
২. যারা দ্রুত খান: কর্মঠ ও প্রতিযোগিতামূলক
অনেকেই খুব দ্রুত খাবার খান। এমন ব্যক্তিরা সাধারণত মাল্টিটাস্কার হন এবং তারা কখনোই সময়সীমা মিস করেন না। প্রকৃতপক্ষে, তারা নির্দিষ্ট কোনো কাজ সময়সীমার আগেই শেষ করে রাখেন। এই ধরনের লোকেরা খুব প্রতিযোগিতামূলক স্বভাবের হন।
৩. যারা অন্যের প্লেটে সার্ভ করতে পছন্দ করেন: যত্নশীল ও গোছানো
যদি খাওয়ার সময় অন্যের প্লেটে খাবার সার্ভ করতে পছন্দ করেন, তাহলে আপনি একজন গোছানো স্বভাবের ব্যক্তি। আপনি মানুষের প্রতি যত্নবান। এমন ব্যক্তিরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন এবং অগোছালো ও অপরিষ্কার ঘর-বাড়ি বারবার গোছানোর অভ্যাস থাকে তাদের।
৪. যারা রেস্টুরেন্ট বা অনলাইন অর্ডারে খান: অলস কিন্তু শিখতে আগ্রহী
আপনি যদি কষ্ট করে রান্না না করে রেস্টুরেন্টে কিংবা অনলাইনে অর্ডার করেই বেশিরভাগ সময় খেয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই একজন অলস ব্যক্তি। এই ধরনের মানুষদের ব্যর্থ হওয়ার ভয় থাকে। তবে তারা অন্যদের চেয়ে শিখতে ও প্রশ্ন করতে বেশি আগ্রহী থাকেন।
৫. যারা প্লেট অগোছালো করে খান: বন্ধুত্বপূর্ণ ও দায়িত্ববান
খাওয়ার সময় কি আপনার প্লেট অগোছালো হয়ে থাকে? সব তরকারি মিলিয়ে কিংবা খাবার প্লেটে ছড়িয়ে খান? এমন দৃশ্য দেখতে নোংরা লাগলেও, যারা এভাবে খান, তারা কিন্তু খুব বন্ধুত্বপূর্ণ ও কাজের ক্ষেত্রেও দায়িত্ববান হন। তারা কাজ পছন্দ করেন এবং জানেন কীভাবে তাদের প্রিয়জনকে সময় দিতে হয়। তবে কখনো কখনো তারা সময়জ্ঞান হারিয়ে ফেলেন।
৬. যারা নতুন খাবার ট্রাই করেন: সাহসী ও ঝুঁকি নিতে ইচ্ছুক
যারা নতুন নতুন খাবার খেতে আগ্রহী কিংবা পরীক্ষামূলক খাবার তৈরি করতে পছন্দ করেন, তারা স্বভাবতই জীবনে ঝুঁকি নিতে পারেন। এমন ব্যক্তিরা সবসময় রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার চেষ্টা করেন এবং তারা প্রচণ্ড সাহসী হন।
৭. যারা শব্দ করে খান: বহির্মুখী ও মিশুক
অনেকেই খাওয়ার সময় শব্দ করে খান। যদিও এই অভ্যাস অন্যের বিরক্তির কারণ হতে পারে, তবে জানেন কি, এই ধরনের মানুষেরা বহির্মুখী ও খুব বন্ধুত্বপূর্ণ হন। অন্যরা তাকে নিয়ে কী ভাবছেন, সে বিষয়ে তারা খুব একটা মাথা ঘামান না।