অ্যারেঞ্জড ম্যারেজ করছেন? বিয়ের আগে এই ৫ জরুরি কথা সঙ্গীর সঙ্গে আলোচনা করে নিন অবশ্যই

পারিবারিক হোক বা প্রেমের বিয়ে, হবু দম্পতির উচিত একে অপরের সঙ্গে একটি সুস্পষ্ট বোঝাপড়া তৈরি করা। প্রেমের ক্ষেত্রে সেই সুযোগ আগে থেকেই থাকলেও, যারা অ্যারেঞ্জড ম্যারেজের পথে হাঁটছেন, তাদের বিয়ের আগে সঙ্গীর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে খোলাখুলি আলোচনা করা অত্যাবশ্যক। এক্ষেত্রে এমন কিছু বিষয় রয়েছে যা জরুরি হলেও, বিয়ের আগে বেশিরভাগ হবু দম্পতিই আলোচনা করতে ভুলে যান। জেনে নিন সেই ৫টি গুরুত্বপূর্ণ বিষয়:

১. স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ে:

বিয়ের আগে হবু সঙ্গীর শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে খোলামেলা আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি আপনারা দুজনেই সন্তান লাভের পরিকল্পনা করেন। এক্ষেত্রে দুজনেরই শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকা প্রয়োজন। চাইলে বিয়ের আগে কিছু স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া যেতে পারে।

২. ভালো লাগা ও মন্দ লাগা:

প্রত্যেকের পছন্দ-অপছন্দ আলাদা। আপনার যদি পোষা প্রাণী থাকে অথচ আপনার হবু সঙ্গী প্রাণী পছন্দ না করেন, তবে বিয়ের পর সমস্যা হতে পারে। একইভাবে, খাদ্যাভ্যাস, মন-মেজাজ, ব্যবহার বা মতামতের ভিন্নতা দাম্পত্য জীবনে অশান্তি ডেকে আনতে পারে। তাই এই বিষয়গুলো নিয়ে আগে থেকেই সঙ্গীর সঙ্গে বিস্তারিত আলোচনা করুন।

৩. বিয়ের পর কোথায় থাকবেন:

অনেকেই গ্রামে বিয়ে করে সঙ্গীকে রেখে শহরে বা অন্য কোথাও কর্মসংস্থানের জন্য চলে যান। এর ফলে সঙ্গী একাকীত্বে ভুগতে পারেন। যদি এমন কোনো পরিকল্পনা থাকে, তবে তা আগে থেকেই সঙ্গীকে জানান। এমনকি আপনার যদি দেশের বাইরে যাওয়ারও ইচ্ছে থাকে, সেটিও স্পষ্ট করে বলুন। এতে অন্তত আপনার সঙ্গী মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন।

৪. বাবা-মায়ের দেখভাল করার বিষয়ে:

বয়স বাড়লে বাবা-মায়েরা অসহায় হয়ে পড়েন এবং তাদের দেখভালের দায়িত্ব সন্তানের উপর বর্তায়। আপনার ঘরে যদি বৃদ্ধ বাবা-মা থাকেন, তবে তাদের দেখাশোনা করার বিষয়ে আপনার হবু সঙ্গীর আন্তরিকতা যাচাই করে নিন। তিনি তাদের সেবাযত্ন করতে পারবেন কিনা বা তাদের সঙ্গে থাকবেন কিনা, তা আগে থেকে জেনে নেওয়া ভালো। অন্যথায়, বিয়ের পর এই নিয়ে সমস্যা বাড়তে পারে।

৫. সন্তান নিয়ে পরিকল্পনা:

বিয়ের কতদিন পর আপনারা সন্তান নিতে চান, তা বিয়ের আগেই দুজনে মিলে ঠিক করে নিন। এমনও হতে পারে আপনার হবু সঙ্গীর সন্তান নেওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু আপনি দ্রুত সন্তান চান। এই বিষয়ে আগে থেকে একটি সিদ্ধান্তে আসা বুদ্ধিমানের কাজ, না হলে ভবিষ্যতে দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে।

এই পাঁচটি বিষয় অ্যারেঞ্জড ম্যারেজের ক্ষেত্রে হবু দম্পতিদের মধ্যে স্পষ্ট ধারণা তৈরি করতে এবং ভবিষ্যৎ জীবনের অনেক সমস্যা এড়াতে সাহায্য করতে পারে। তাই বিয়ের আগে এই বিষয়ে আলোচনা করা অপরিহার্য

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy