লিপস্টিক কেনার আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন! নাহলে সমস্যায় পড়তে পারেন

মেয়েদের ভ্যানিটি ব্যাগে লিপস্টিক একটি অপরিহার্য প্রসাধনী। মেকআপে পূর্ণতা আনতে লিপস্টিকের বিভিন্ন রঙের ভূমিকা অনস্বীকার্য। তবে ভুলভাল ব্যবহার এবং কেনার আগে অসতর্ক থাকলে এই লিপস্টিকই ত্বকের জন্য ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে ত্বক ও ঠোঁটের টোনের সঙ্গে মিলিয়ে লিপস্টিক কেনা জরুরি। এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যা লিপস্টিক কেনার আগে প্রত্যেক নারীর খেয়াল রাখা উচিত।

উপাদান দেখে কিনুন:

প্রতিটি লিপস্টিকের প্যাকেজেই তাতে ব্যবহৃত বিভিন্ন উপাদানের তালিকা দেওয়া থাকে। এমনকি কোন উপাদান কতটা পরিমাণে ব্যবহার করা হয়েছে তাও উল্লেখ থাকে। লিপস্টিক কেনার আগে অবশ্যই দেখে নিন সেই উপাদানগুলো আপনার ত্বকের জন্য উপযুক্ত কি না। এক্ষেত্রে একজন স্কিন কেয়ার বিশেষজ্ঞ বা রূপবিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। তিনি আপনার ত্বকের জন্য কোন উপাদানগুলি প্রয়োজনীয় এবং কোনগুলি ক্ষতিকর তা বলতে পারবেন। বাজারে প্রচলিত অনেক লিপস্টিকে থ্যালেট, লেড বা সিসার মতো ক্ষতিকর উপাদান থাকতে পারে। এছাড়াও কিছু কোম্পানি প্রিজারভেটিভ ব্যবহার করে যা ত্বকের জন্য অ্যালার্জির কারণ হতে পারে। তাই উপাদানগুলো ভালোভাবে দেখে নিশ্চিত হয়ে তবেই লিপস্টিক কিনুন।

প্রাকৃতিক উপাদানকে প্রাধান্য দিন:

ত্বকের জন্য প্রাকৃতিক উপাদান কতটা উপকারী তা কমবেশি সকলেরই জানা। লিপস্টিকে প্রাকৃতিক উপাদান থাকলে তা ঠোঁটের মতো স্পর্শকাতর ত্বকের জন্য আরও নিরাপদ। বিভিন্ন রাসায়নিক উপাদান ঠোঁটের পাতলা ত্বকের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ লিপস্টিক কেনার চেষ্টা করুন। জোজোবা তেল, অলিভ অয়েল, শিয়া বাটার, ক্যাস্টর অয়েলের মতো উপাদান যুক্ত লিপস্টিক বেছে নিতে পারেন।

স্কিন টোন মিলিয়ে রং নির্বাচন:

ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে লিপস্টিক কেনা যেমন জরুরি, তেমনই মনে রাখতে হবে গাঢ় রঙের লিপস্টিকে হেভি মেটালের উপস্থিতি বেশি থাকতে পারে। আপনার স্কিনের সঙ্গে গাঢ় শেডের লিপস্টিক মানালেও সবসময় সেটি ব্যবহার না করে হালকা রঙের লিপস্টিকও ব্যবহার করতে পারেন। যদি গাঢ় শেড আপনার পছন্দের হয়, তবে প্রাকৃতিক রং বা ভেষজ গাঢ় রঙের লিপস্টিক কিনুন। লিপস্টিকের টেক্সচারও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠোঁটের টেক্সচার ভালো হলে ম্যাট লিপস্টিক ব্যবহার করা যেতে পারে। তবে ঠোঁট ফাটার প্রবণতা থাকলে ম্যাট লিপস্টিক এড়িয়ে যাওয়াই ভালো।

দীর্ঘক্ষণ ঠোঁটে লিপস্টিক রাখতে চাইলে ম্যাট লিপস্টিক উপযুক্ত, কারণ এর স্থায়িত্ব বেশি। পাতলা ও শুষ্ক ঠোঁটের জন্য ক্রিমি লিপস্টিক ঠোঁটকে সুরক্ষা দেবে। যারা দীর্ঘ সময় বাইরে থাকেন তাদের জন্য ট্রান্সফার রেজিস্ট্যান্ট লিপস্টিক ভালো কাজ দেবে, যা সকালে লাগালে প্রায় সারাদিন স্থায়ী হয় এবং জল দিয়ে ধুলেও সহজে ওঠে না। গায়ের রং শ্যামলা হলে গাঢ় লাল বা কমলা রঙের লিপস্টিক ভালো দেখায়। উজ্জ্বল গায়ের রঙের সঙ্গে উজ্জ্বল, গাঢ় মেজেন্টা বা নিয়ন রঙের লিপস্টিক মানানসই। তবে পিচ রঙের লিপস্টিক যেকোনো ত্বকের সঙ্গেই সহজে মানিয়ে যায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy