রান্নার এই উপকরণ দিয়ে ত্বকের পরিচর্যাও সম্ভব, জানতেন কি আগে?

একসময় যখন বাজার ভর্তি এই সব নামী দামী রূপচর্চার সামগ্রী ছিল না তখন মা-ঠাকুমাদের ভরসা ছিল রান্নাঘরের বিভিন্ন উপকরণ। করোনায় দীর্ঘসময় ধরে ঘরবন্দি থাকার ফলে ফের একবার ঘরোয়া উপায়ে রূপচর্চার দিকে ঝুকেছেন অনেকেই। আর প্রাকৃতিক উপকরণ ব্যবহারের সব থেকে ভাল দিক হল এগুলো ত্বকের ক্ষতি করে না। ত্বকের সৌন্দর্য্য বাড়িয়ে তুলতে এ রকমই একটি উপকরণ হল সবুজ মুগ ডাল কিংবা গ্রিন গ্রামস (green grams)। এতে প্রচুর পরিমাণে পুষ্টি (nutrition) রয়েছে। তাই শরীরের পক্ষে তো বটেই ত্বকের পরিচর্যায়ও সমান কার্যকরী এই সবুজ মুগ ডাল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ(Vitamin A) ও ভিটামিন সি (Vitamin C)রয়েছে। এর ফলে এর অ্যান্টি ইনফ্লেমেটারি (anti inflammatory) কার্যকারিতা রয়েছে, ত্বক ভাল রাখে, এমনকি সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মির থেকেও ত্বকের রক্ষা করে। নিত্যদিনের রূপচর্চায় কীভাবে এই সবুজ মুগ ডাল ব্যবহার করবেন জেনে নিন-

অ্যান্টি অ্যাকনে মাস্ক (anti acne mask) বানাবেন কীভাবে দেখে নিন

উপকরণ (ingredients)

সবুজ মুগ ডালের পাওডার বা পেস্ট(green grams paste/ powder) – ১ চা চামচ
অ্যালোভেরা জেল (aloevera gel)- ১ টেবিল স্পুন
হলুদ গুঁড়ো (turmeric powder)- এক চিমটে
মাস্ক তৈরি করবেন কীভাবে-

বাজার থেকে সবুজ মুগ ডালয়ের পাওডার কিনতে না চাইলে বাড়িতেই পেস্ট বানিয়ে নিন। একটা বড় বাটিতে এই সবুজ মু্গ ডাল সারা রাত ভিজিয়ে রেখে দিন।
পরের দিন সকালে দেখেবেন খোসা বেড়িয়ে এসেছে। খোসা ছাড়িয়ে নিয়ে মিক্সারে দিয়ে ভাল করে পেস্ট বানিয়ে নিন।
এবার মিক্সারের বাটি থেকে সবুজ মুগ ডালের পেস্ট অন্য একটি পাত্রে ঢালুন। এই পাত্রে অন্যান্য উপকরণ মিশিয়ে মিশ্রণ বানিয়ে নিন। এবার মুখ পরিষ্কার করে এই মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন।
পনেরো মিনিট পর হালকা গরম জলে মুখ ধুয়ে নিন।
সবুজ মুগ ডাল দিয়ে এ ভাবে বানিয়ে ফেলুন হাইড্রেটিং মাস্ক

উপকরণ

সবুজ মুগ ডালের(green moong dal) পাউডার – ১ চা চামচ
মধু(honey) – ১ চা চামচ
ইয়গহার্ট(yoghurt)- ১ টেবিল চামচ
প্যাক তৈরি করবেন কীভাবে-

সবকটি উপকরণ মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন।
এবার এই পেস্ট মুখে লাগিয়ে নিন। এবং সারকুলার মোশনে মাসাজ করুন।
পনেরো মিনিট রেখে ইষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে নিন।
ত্বকের জৌলুস বাড়াতে এই ভাবে ব্যবহার করুন সুবজ মুগ ডাল

উপকরণ

মুগ ডালের গুঁড়ো- ১ চা চামচ
পেপের শাঁস (papaya pulp)- ১ টেবিল চামচ
ভিটামিন ই ক্যাপসুল(vitamin E capsule)- ২টি
প্যাক তৈরি করবেন কীভাবে-

ক্যাপসুল থেকে ভিটামিন ই(Vitamin E) বাটিতে ঢেলে নিন। এবং অন্যান্য উপকরণগুলি একটি পাত্রে মিশিয়ে নিন।
ভাল করে সবকটি উপকরণ ভাল করে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। এবং হালকা হাতে মাসাজ করে নিন।
পনেরো মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy