দাম্পত্য জীবনে শুধু যৌনতাই যথেষ্ট নয়, প্রয়োজন ভালোবাসার স্পর্শ

দাম্পত্য জীবন মানেই অনেকের কাছে শুধুই যৌনতা আর সংসারের কিছু বাঁধা গতানুগতিক দায়িত্ব পালন করা। কিন্তু সত্যিই কি এতে একটি জীবন সুখী হতে পারে? উত্তর হল, না। দাম্পত্য জীবনকে মধুময় করে তুলতে প্রয়োজন আরও কিছু ভালোবাসার পরশ, যা একে অপরের হৃদয়কে আরও কাছে টেনে আনবে। ছোট ছোট এমন অনেক বিষয় রয়েছে যা একটি দাম্পত্য সম্পর্কের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে এবং তাদের বন্ধনকে আরও দৃঢ় করতে পারে। দুজন মানুষের মধ্যে ভালোলাগা ও ভালোবাসার আদান-প্রদানই এই প্রেমের সম্পর্ককে গভীর করে তোলে। আসুন, জেনে নেওয়া যাক সেই বিষয়গুলি সম্পর্কে-

হাত ধরুন: এর অর্থ এই নয় যে সবসময় একে অপরের হাত ধরে বসে থাকতে হবে। তবে সুযোগ পেলেই প্রিয়জনের হাত স্পর্শ করুন। ঘনিষ্ঠতার প্রথম ধাপই হল হাত ধরা। কারণে-অকারণে সঙ্গীর হাতে আলতো করে ছোঁয়া লাগান, দেখবেন আপনাদের রসায়ন আরও মজবুত হয়ে উঠবে।

নৈঃশব্দ: সব কোলাহল থেকে দূরে, দুজনে চুপচাপ পাশাপাশি বসুন। বই পড়ুন অথবা নিস্তব্ধতা উপভোগ করুন। খোলা আকাশের নীচে বসতে পারলে তো কথাই নেই! তারা গুনতে গুনতে সময় কখন পার হয়ে যাবে বোঝাই যাবে না। মাঝে মাঝে এমন নীরব সান্নিধ্য সম্পর্ককে আরও সুন্দর করে তোলে।

হেড মাসাজ: মাসাজের কথা শুনে হয়তো অবাক হচ্ছেন। তবে সারা সপ্তাহের ক্লান্তি দূর করতে মাসাজ সত্যিই জাদুকরের মতো কাজ করে। প্রিয় মানুষ যদি মাথায় তেল মালিশ করে দেন, তা একদিকে যেমন আরামদায়ক, তেমনই আপনাদের ঘনিষ্ঠতাকে এক নতুন মাত্রা দেয়। তাই সপ্তাহান্তে একে অপরের জন্য গরম তেলের হেড মাসাজ বরাদ্দ রাখুন এবং সারা সপ্তাহের ক্লান্তি ভুলে যান।

রিমোটের ভাগ দিন: সবসময় নিজের পছন্দের অনুষ্ঠান দেখতে হবে এমন নয়। সঙ্গীর পছন্দকেও গুরুত্ব দিন। তাই টিভি দেখার সময় রিমোট control আঁকড়ে বসে থাকবেন না। তার পছন্দের অনুষ্ঠান দেখার সুযোগ করে দিন।

চিঠি লিখুন: আজকাল ইন্টারনেটের দ্রুতগতির যুগে চিঠি প্রায় হারিয়েই গেছে। কিন্তু চিঠির সেই আবেদন আজও অমলিন। তাই SMS, MMS-এর বদলে প্রিয়জনকে চিঠি লিখে চমকে দিন। মনের যত না বলা কথা চিঠির ভাষায় তাকে জানান। দেখবেন, আপনার সঙ্গী রোমান্টিক হতে বাধ্য!

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy