মাথায় ফেট্টি, চোখে চশমা! ভবানী পাঠক রূপে প্রসেনজিৎ-এর ‘ডাকাতি’ মালদায়

পুজোর আগেই মুক্তি পেতে চলেছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’। তাই ছবির প্রচারের জন্য পরিচালক, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বিবৃতি চট্টোপাধ্যায় এখন মালদায়। গতকাল রাতে ট্রেনে চেপে তাঁরা আজ সকালে মালদা পৌঁছন। স্টেশনে তাঁদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

মালদায় পৌঁছে প্রসেনজিৎ বলেন, “আমরা আজ মালদায় এসেছি ডাকাতি করতে। আমরা ডাকাত। পুলিশ আমাদেরকে ডাকাতি করতে নিয়ে যাচ্ছে।” মজার ছলে তিনি এই মন্তব্য করলেও, তাঁদের সাজপোশাকে সেই ‘ডাকাত’ লুক ফুটে উঠেছিল। প্রসেনজিতের মাথায় ছিল ফেট্টি, চোখে কালো চশমা, যা তার অভিনীত পুরনো ছবিগুলোর স্মৃতি মনে করিয়ে দেয়। শ্রাবন্তী পরেছিলেন কালো টি-শার্ট ও জিন্স এবং লাল টুপি, অন্যদিকে বিবৃতি পরেছিলেন সাদা সালোয়ার কামিজ।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আর ভবানী পাঠকের চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও এই ছবিতে সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, কিঞ্জল নন্দ, বিবৃতি চট্টোপাধ্যায় প্রমুখ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy