কলকাতার কনকনে শীতে পাড়ার মেয়ে কালকি! বাগবাজারের গলিতে পরমব্রতর সঙ্গে কী করছেন অভিনেত্রী?

শীতের কলকাতায় এখন ‘কহর’ বা দাপট দেখাচ্ছেন বলিউড অভিনেত্রী কালকি কোচলিন। তবে কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, প্রযোজক নিখিল আডবাণীর আগামী ওয়েব সিরিজ ‘কহর’-এর শুটিংয়ে এখন তিলোত্তমায় ব্যস্ত অভিনেত্রী। আর এই সিরিজে তাঁর বিপরীতে থাকছেন টলিউডের ‘পাওয়ার হাউস’ পরমব্রত চট্টোপাধ্যায়। আমাজন প্রাইম ভিডিওর জন্য তৈরি এই সিরিজের শুটিং ঘিরেই এখন সরগরম উত্তর কলকাতা।

বাগবাজারের গলিতে পাড়ার মেয়ে রবিবার সকাল থেকেই বাগবাজারের সরু গলিতে শুটিংয়ের তোড়জোড় ছিল তুঙ্গে। সাদা শালের ওপর লাল-কালো কাজের সাধারণ পোশাকে কালকিকে দেখে চেনার উপায় নেই যে তিনি বলিউডের তারকা! যেন পাশের বাড়ির মেয়ে। পাড়ার ছাদে উপচে পড়া ভিড় সামলাতে মোতায়েন ছিল পুলিশও। অনন্যা বন্দ্যোপাধ্যায় ও গৌরব চাওলার পরিচালনায় এই ভৌতিক-রহস্য-রোমাঞ্চ সিরিজে কালকির চরিত্রের নাম ‘অহনা’।

লুচি-তরকারি আর কলেজ স্ট্রিট শুটিংয়ের ফাঁকে সোমবার কলেজ স্ট্রিটের ফুটপাতে বসে আড্ডা দিতে দেখা গেল পরম ও কালকিকে। এই প্রথম পর্দায় জুটি বাঁধছেন তাঁরা। কলকাতায় এসে এখানকার খাবারে মজেছেন কালকি। সূত্রের খবর, সোমবার শুটিংয়ের ফাঁকে ব্রেকফাস্টে জমিয়ে লুচি-তরকারি খেয়েছেন তিনি। ‘এমি এন্টারটেনমেন্ট’-এর প্রযোজনায় এই সিরিজের হাত ধরে এক ফ্রেমে পরম-কালকির রসায়ন দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy